|

আইনস্লে এনডোভু

২৬ জানুয়ারি, ১৯৯৬ তারিখে মাতাবেলেল্যান্ডের বুলাওয়েতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলার হিসেবে খেলছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ডোমিনিকান কনভেন্ট হাই স্কুলে (ডিএইচএস) অধ্যয়ন করেছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাতাবেলেল্যান্ড তুস্কার্স দলের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও, আমাখোসি ও ডলফিন্স একাডেমির পক্ষে খেলেছেন।

৮ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে হারারেতে অনুষ্ঠিত লোগান কাপের ২০১৪-১৫ মৌসুমের আসরে ম্যাশোনাল্যান্ড ঈগলসের বিপক্ষে মাতাবেলেল্যান্ড তুস্কার্সের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ১৫ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে জিম্বাবুয়ের পক্ষে আফ্রিকা টি২০ কাপের মাধ্যমে টি২০ ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন। ডিসেম্বর, ২০২০ সালে লোগান কাপের ২০২০-২১ মৌসুমের আসরে তুস্কার্সের পক্ষে খেলার জন্যে মনোনীত হন।

২০১৯ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০১৮-১৯ মৌসুমে সংযুক্ত আরব আমিরাত দল জিম্বাবুয়ে সফরে আসে। এ সফরকে ঘিরে এপ্রিল, ২০১৯ সালে জিম্বাবুয়ের একদিনের দলের সদস্যরূপে অন্তর্ভূক্ত হন। তবে কোন খেলায় অংশগ্রহণের সুযোগ পাননি। জুন, ২০১৯ সালে নেদারল্যান্ডস গমনার্থে জিম্বাবুয়ে দলের সদস্য হিসেবে যুক্ত হন। ১৯ জুন, ২০১৯ তারিখে ডেভেন্টারে সিরিজের প্রথম ওডিআইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ওডিআই অভিষেক হয়। টবিয়াস ভিসিকে প্রথম বলেই বিদেয় করেন। এরফলে, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ২৬তম বোলার হিসেবে ওডিআই অভিষেকে প্রথম বলেই উইকেট লাভের কৃতিত্ব অর্জন করেন।

সেপ্টেম্বর, ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজ খেলার উদ্দেশ্যে জিম্বাবুয়ের টি২০আই দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৪ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় দিবা-রাত্রির খেলায় আফগানিস্তানের বিপক্ষে টি২০আইয়ে অভিষেক ঘটে।

জানুয়ারি, ২০২০ সালে জিম্বাবুয়ের টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯-২০ মৌসুমে ডিমুথ করুণারত্নের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল জিম্বাবুয়ে সফরে আসে। ১৯ জানুয়ারি, ২০২০ তারিখে হারারেতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে সফররত শ্রীলঙ্কা দলের বিপক্ষে অংশ নেন। ব্রায়ান মাদজিঙ্গানিয়ামা, কেভিন কাসুজা ও ভিক্টর নিয়চি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৫ ও ০ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১০৭ রান খরচ করলেও কোন উইকেটের সন্ধান পাননি। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ১০ উইকেটে জয় তুলে নিয়ে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

২০১৯-২০ মৌসুমে ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন দলের সদস্যরূপে বাংলাদেশ সফরে যান। ২২ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে ঢাকায় অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ০ ও ৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/১৭০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিক দল ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় পায়।

Similar Posts

  • |

    এডওয়ার্ড মুর

    ১৭ মার্চ, ১৯৯৩ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। গ্রে হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ২০১১-১২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স, ইস্টার্ন প্রভিন্স ও ওয়ারিয়র্সের প্রতিনিধিত্ব করেছেন।…

  • |

    জর্জ ব্রাউন

    ৬ অক্টোবর, ১৮৮৭ তারিখে অক্সফোর্ডের কাউলি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। অন্যতম বর্ণাঢ্যময় ক্রিকেটার ছিলেন। বামহাতে আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হতেন। ১৯০৮ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ…

  • | |

    ইমতিয়াজ আহমেদ

    ৫ জানুয়ারি, ১৯২৮ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে কার্যকর ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। পাকিস্তানের অন্যতম সেরা উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের মর্যাদা পেয়েছেন। লাহোর কলেজ থেকে বের হয়ে আসা এক ঝাঁক দৃষ্টিনন্দন, গর্বিত ও দেশপ্রেমী ক্রিকেটারদের অন্যতম ছিলেন। ১৯৫০-এর দশকে…

  • | |

    মুশফিকুর রহিম

    ৯ জুন, ১৯৮৭ তারিখে বগুড়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিংয়ে দক্ষতা প্রদর্শন করেছেন। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

  • |

    আলী হুসাইন রিজভী

    ৬ জানুয়ারি, ১৯৭৪ তারিখে করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। লেগ-ব্রেক বোলিং করতেন। পাশাপাশি, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯৩-৯৪ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে করাচী ও পাকিস্তান কাস্টমসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৭ সালে পাকিস্তানের…

  • |

    এরল হান্ট

    ৩ অক্টোবর, ১৯০৫ তারিখে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। উইকেট-রক্ষণে অগ্রসর হবার পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৮-২৯ মৌসুম থেকে ১৯৩৩-৩৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত…