|

ডেভিড মারে

২৯ মে, ১৯৫০ তারিখে বার্বাডোসের মারেজ গ্যাপ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে কার্যকর ব্যাটিং করতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

দৃঢ় প্রতিজ্ঞবদ্ধতা ও মনোযোগের কারণেই নিজেকে মেলে ধরতে পেরেছিলেন। দারুণ উইকেট-রক্ষক ছিলেন। যতটুকু করা সম্ভব, ঠিক ততটুকুই করেছেন। সতর্ক অবস্থান, পায়ের কারুকাজ ও বাঁধার প্রাচীর গড়ে তুলে দলে ভূমিকা রাখতেন। অনেক সময় তিনি ডেরিক মারে এমনকি জেফ ডুজনের চেয়ে নিজেকে এগিয়ে রেখেছিলেন। মাইকেল হোল্ডিং তাঁর দেখা অন্যতম সেরা উইকেট-রক্ষক হিসেবে তাঁকে চিত্রিত করেছেন। বেশ কয়েকটি কারণে অনেকটা আগেভাগে খেলোয়াড়ী জীবন থেকে চলে আসতে বাধ্য হন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০-৭১ মৌসুম থেকে ১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। কাস্ট্রিসে অনুষ্ঠিত কম্বাইন্ড লিওয়ার্ড ও উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে তাঁর প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূচনা ঘটে। তবে, অভিষেক পর্বটি মোটেই সুবিধের হয়নি। কেবলমাত্র এক রান, একটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিং করেছিলেন। কিন্তু ঐ খেলায় তিনি কোন বাই-রান দেননি। বার্বাডোসের দল নির্বাচকমণ্ডলী সন্তুষ্ট ছিলেন। শেল শীল্ডের খেলায় অংশ নিতে থাকেন। খুব শীঘ্রই দলের মূল উইকেট-রক্ষকের মর্যাদা পান। ১৯৭২-৭৩ মৌসুমে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে বার্বাডোসের সদস্যরূপে খেলেন।

১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ১৯ টেস্ট ও ১০টি ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন। ক্যারি প্যাকারের ব্যবস্থাপনায় বিশ্ব সিরিজ ক্রিকেটে দলের অধিকাংশ সদস্য চলে গেলে ১৯৭৮ সালে নিজ দেশে বব সিম্পসনের নেতৃত্বাধীন দূর্বলতর অজি দলের মুখোমুখি হন। ৩১ মার্চ, ১৯৭৮ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে অংশ নেন। ব্যাসিল উইলিয়ামস, আলভিন গ্রীনিজ, নরবার্ট ফিলিপ, শিবু শিবনারায়ণ ও সিলভেস্টার ক্লার্কের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২১ ও ১৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে একটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। তাঁর দল ৩ উইকেটে পরাজিত হলেও স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে।

জেফ ডুজন দলে ফিরে আসলেও দল নির্বাচকমণ্ডলী তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নেন। এ পর্যায়ে তিনি কেবলই ব্যাটসম্যান হিসেবে যুক্ত ছিলেন। ১৯৭৯-৮০ মৌসুমের সফরে টেস্টের এক ইনিংসে ৭ ক্যাচ গ্লাভসবন্দী করে নতুন ওয়েস্ট ইন্ডিয়ান রেকর্ড দাঁড় করান। টেস্টগুলো থেকে ২১.৪৬ গড়ে ৬০১ রান সংগ্রহসহ ৫৭ ক্যাচ ও ৫টি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়ান। ৫০ বা ততোধিক ডিসমিসালে ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ব্রাউন ও জেরি আলেকজান্ডারের পর সেরাদের কাতারে অবস্থান করেন।

১৯৮১-৮২ মৌসুমে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ২ জানুয়ারি, ১৯৮২ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৩ ও ১ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে ব্রুস ইয়ার্ডলি’র শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে তিনটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। তবে, ব্রুস ইয়ার্ডলি’র অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে প্রথম টেস্ট জয়ের সুবাদে স্বাগতিকরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

১৯৮৩ সালে দুইবার বিদ্রোহী দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ২২ গড়ে ৩৪৭ রান ও ৩৮ ডিসমিসাল ঘটান। সফর থেকে $১২০,০০০ মার্কিন ডলার লাভ করেছিলেন। দূর্ভাগ্যবশতঃ সফরে অংশ নেয়া পুরো দলই বোর্ড থেকে নিষেধাজ্ঞার কবলে পড়ে। ১৯৯১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় অবস্থান করেন। এ পর্যায়ে তিনি পুরো পরিস্থিতি সামলে নিতে পারেননি। দারিদ্র্যতার মধ্যে দিনাতিপাত করতে থাকেন ও মাদকাসক্ত হয়ে পড়েন। ওজন হারান। কেবলমাত্র হাঁড় ও চামড়া দৃশ্যমান হয়।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তাঁর সন্তান রিকি হয়েট বার্বাডোসের পক্ষে উইকেট-রক্ষকের দায়িত্ব পালনে অগ্রসর হয়। ২৫ নভেম্বর, ২০২২ তারিখে বার্বাডোসে ৭২ বছর ১৮০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    প্রজ্ঞান ওঝা

    ৫ সেপ্টেম্বর, ১৯৮৬ তারিখে ওড়িশার ভুবনেশ্বরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ওড়িশায় জন্মগ্রহণ করলেও ১৩ বছর বয়সে হায়দ্রাবাদে চলে যান। এরফলে তাঁর পড়াশুনোর পথ আরও সুগম হয়। কোচ টি বিজয় পাল তাঁর প্রতিভার সন্ধান…

  • |

    ফ্রান্সিস ওয়াল্টার্স

    ৯ ফেব্রুয়ারি, ১৮৬০ তারিখে ভিক্টোরিয়ার ইস্ট মেলবোর্ন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান ছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দীর্ঘকায় ও শক্ত মজবুত গড়নের অধিকারী। ড্রাইভ ও কাটের দিকেই অধিক মনোনিবেশ ঘটাতেন। ব্যাটিং উপযোগী পিচে বেশ আত্মবিশ্বাস নিয়ে স্বাধীনভাবে খেলতেন। ১৮৮০-৮১ মৌসুম থেকে…

  • |

    নাঈম ইসলাম

    ৩১ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে গাইবান্ধায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে কার্যকর অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০০৩-০৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রেখেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে উত্তরাঞ্চল, রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চিটাগং কিংসের পক্ষে খেলেছেন।…

  • | |

    শিখর ধবন

    ৫ ডিসেম্বর, ১৯৮৫ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করছেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং উদ্বোধনে নামেন। এছাড়াও, মাঝে-মধ্যে ডানহাতে অফ-ব্রেক বোলিং করে থাকেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০৪-০৫ মৌসুম থেকে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।…

  • | |

    জ্যাক ইকিন

    ৭ মার্চ, ১৯১৮ তারিখে স্টাফোর্ডশায়ারের বিগনল এন্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৮ থেকে ১৯৬৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। সচরাচর খেলায় সচেতনতার পরিচয় দিতেন।…

  • ল্যান্স গিবস

    ২৯ সেপ্টেম্বর, ১৯৩৪ তারিখে ব্রিটিশ গায়ানার কুইন্সটাউনে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ডেমেরারা সিসি’র পক্ষে ক্রিকেট খেলতে শুরু করেন। শুরুতে লেগ-ব্রেক বোলিং করতেন। গুগলিতে পারদর্শী ছিলেন না। তবে, মাঝে-মধ্যে অফ-স্পিন বোলিংয়ে বৈচিত্র্যতা আনয়ণকালে বেশ হিমশিম…