|

মোহাম্মদ নাঈম

২২ আগস্ট, ১৯৯৯ তারিখে ঢাকা দক্ষিণ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে ঢাকা মেট্রোপলিটনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বেক্সিমকো ঢাকা, লিজেন্ডস অব রূপগঞ্জ, মিনিস্টার গ্রুপ ঢাকা, রংপুর র‍্যাঞ্জার্সের পক্ষে খেলেছেন।

ঝুঁকিপূর্ণ খেলায় নিজেকে সঁপে দেন। দীর্ঘকায় গড়ন ও ফুরফুরে মেজাজের অধিকারী। ইনিংস উদ্বোধনে নামেন। লেগ-সাইডে খেলতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেন ও বাউন্ডারি হাঁকাতে তৎপর হন। ২০১৭-১৮ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লীগের অভিষেক মৌসুমে ৪৬.৩৩ গড়ে ৫৫৬ রান তুলে স্বীয় প্রতিভার কথা জানান দেন। তবে, প্রথম-শ্রেণীর ক্রিকেট ও টি২০ অভিষেক পর্বটি তেমন আশানুরূপ ছিল না।

২০১৮-১৯ মৌসুমের ঘরোয়া ক্রিকেটে প্রথম খেলতে নামেন। ২০১৯ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশ দলের পক্ষে খেলেন। এরপর, লিজেন্ডস অব রূপগঞ্জ দলের পক্ষে খেলতে থাকেন। লিস্ট-এ ক্রিকেটে ক্রমাগত রানের ফুলঝুঁড়ি ছুটিয়েছেন। একই বছর ঢাকা মেট্রোপলিসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো খেলার সুযোগ পান। ১৫ অক্টোবর, ২০১৮ তারিখে বগুড়ায় অনুষ্ঠিত ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম বিভাগের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। তবে, খুব কমই প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের পক্ষে বাংলাদেশ টি২০ লীগে খেলার জন্যে মনোনীত হন। লিস্ট-এ ক্রিকেটে নিজস্ব দ্বিতীয় মৌসুমে পুণরায় ছন্দ ফিরে পান। ১৬ খেলা থেকে ৫৩.৮০ গড়ে তিন শতক সহযোগে ৮০৭ রান তুলেন ও দলের সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। ঢাকা প্রিমিয়ার লীগের সম্মুখসারির খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন। এরফলে বাংলাদেশ ‘এ’ দলে খেলার পথ সুগম হয়। আফগানিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলেন।

ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলার স্বীকৃতিস্বরূপ ২০১৯-২০ মৌসুমকে ঘিরে দল নির্বাচকমণ্ডলী আগস্ট, ২০১৯ সালে তাঁকে প্রশিক্ষণ শিবিরে যুক্ত করে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে ত্রি-দেশীয় সিরিজে শোচনীয় ফলাফলের পর দল পুণর্গঠনের অংশ হিসেবে তাঁকে টি২০আই দলের সদস্য করা হয়। খুব শীঘ্রই ২০১৯ সালের শেষদিকে ভারত সফরকে ঘিরে জাতীয় দলে ঠাঁই দেয়া হয়।

২০১৯ সাল থেকে বাংলাদেশের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ৩ নভেম্বর, ২০১৯ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করেন।

এরপর, ২০২০-২১ মৌসুমে মমিনুল হকের নেতৃত্বাধীন দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ৯ জানুয়ারি, ২০২২ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ০ ও ২৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ টেস্টে ইনিংস ও ১১৭ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ১-১ ব্যবধানে ড্রয়ে পরিণত হয়।

২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সফরকে ঘিরে ফজলে মাহমুদের সাথে টেস্ট দল থেকে বাদ পড়েন।

Similar Posts

  • |

    জন ইভান্স

    ১ মে, ১৮৮৯ তারিখে হ্যাম্পশায়ারের নিউটাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। উইনচেস্টারে অধ্যয়নের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। ক্রিকেটের পাশাপাশি গল্ফ ও র‍্যাকেট খেলায় সিদ্ধহস্তের অধিকারী ছিলেন। ১৯০৮ থেকে প্রথম-শ্রেণীর…

  • |

    ডেনিস টমলিনসন

    ৪ সেপ্টেম্বর, ১৯১০ তারিখে রোডেশিয়ার আমটালি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। ১৯৩০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। গ্রাহামসটাউনে এসএ স্কুলসের সদস্যরূপে সফররত এমসিসি দলের বিপক্ষে খেলেন। এ সফরের সর্বোচ্চ রান সংগ্রাহক পার্সি হোমসের উইকেট পান।…

  • |

    হ্যারি আলেকজান্ডার

    ৯ জুন, ১৯০৫ তারিখে ভিক্টোরিয়ার অ্যাস্কট ভেল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘বুল’ ডাকনামে ভূষিত হয়েছিলেন ও ‘বুল আলেকজান্ডার’ নামেই অধিক পরিচিতি পেয়েছিলেন। শক্ত-সামর্থ, প্রশস্ত বক্ষের অধিকারী ছিলেন। বলে পেস আনয়ণ করতেন ও…

  • |

    বোয়েতা ডিপেনার

    ১৪ জুন, ১৯৭৭ তারিখে কেপ প্রভিন্সের কিম্বার্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বল বরাবর ব্যাটকে নিয়ে খেলতেই অধিক পছন্দ করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ঈগলস ও ফ্রি স্টেট এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ারের…

  • | |

    লিন্ডসে টাকেট

    ৬ ফেব্রুয়ারি, ১৯১৯ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। ১৯৪০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ফাস্ট বোলিং তারকার মর্যাদাপ্রাপ্ত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নিজের সেরা সময়টুকু হারিয়ে ফেলেন। তাসত্ত্বেও,…

  • | |

    অ্যান্ড্রু বালবির্নি

    ২৮ ডিসেম্বর, ১৯৯০ তারিখে ডাবলিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ের পাশাপাশি মাঝে-মধ্যে উইকেট-রক্ষণেও অগ্রসর হয়ে থাকেন। ২০১০-এর দশক থেকে আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পাশাপাশি আইরিশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ডাবলিনের সেন্ট অ্যান্ড্রুজ কলেজে অধ্যয়ন করেছেন। যদি পূর্ণাঙ্গকালীন পেশাদারী খেলোয়াড়…