|

রুস্তমজী জামশেদজী

১৮ নভেম্বর, ১৮৯২ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। বামহাতি স্পিনার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১৯২২-২৩ মৌসুম থেকে ১৯৩৮-৩৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড় জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বোম্বের প্রতিনিধিত্ব করেছেন। পার্সি দলের সদস্যরূপে বোম্বে কোয়াড্রাঙ্গুলার প্রতিযোগিতায় ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান গড়েন। ১৯২২-২৩ মৌসুমে প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় হিন্দু দলের বিপক্ষে ১২২ রান খরচায় ১১ উইকেট দখল করেন। তন্মধ্যে, প্রথম ইনিংসে ৪/৬১ ও দ্বিতীয় ইনিংসে ৭/৬১ লাভ করেছিলেন। এরপূর্বে সেমি-ফাইনালে ইউরোপিয়ান্সের বিপক্ষে ৭/৮৫ বোলিং পরিসংখ্যান গড়েন। ১৯২৮-২৯ মৌসুমের চূড়ান্ত খেলায় ইউরোপিয়ান্সের বিপক্ষে ১০৪ রান খরচায় ১০ উইকেট পান। পার্সি দল জয় পেলে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগে। তিনি তাৎক্ষণিকভাবে বীর বনে যান, চেয়ারের উপর দাঁড়ান ও প্যাভিলিয়নে তাঁকে নিয়ে যাওয়া হয়।

১৯২০-এর দশকের শুরুতে বিখ্যাত ইংরেজ বামহাতি স্পিনার উইলফ্রেড রোডসের সাথে বোম্বে কোয়াড্রাঙ্গুলারে খেলেন। গুঞ্জন রয়েছে যে, তিনি তাঁকে বলেছিলেন – যদি আমি তোমার স্পিনের গুণ আমার মাঝে প্রবাহিত করতে পারতাম তাহলে কোন দলই শতরানের গণ্ডী অতিক্রম করতে পারতো না।

বোম্বের জনৈক ব্যাংক কর্মকর্তার পুত্র ছিলেন। ম্যাট্রিকুলেশন সম্পন্ন করার পর পড়াশোনা করেননি। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতা নিয়ে বুক বরাবর বল ফেলে ব্যাটসম্যানদেরকে অপ্রস্তুত করে ফেলতেন। ৩০ বছর বয়সে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর।

১৯৩৩ সালে ভারতের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণে সুযোগ পেয়েছিলেন। এরফলে, ছয়জন পার্সি ক্রিকেটারের অন্যতম হিসেবে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ১৯৩৩-৩৪ মৌসুমে নিজ দেশে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৫ ডিসেম্বর, ১৯৩৩ তারিখে বোম্বের জিমখানায় অনুষ্ঠিত ভারতের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। এ পর্যায়ে তাঁর বয়স ছিল ৪১ বছর ২৭ দিন। এরফলে, ভারতের প্রথম ও সর্বকালের তালিকায় সপ্তম বয়োজ্যেষ্ঠ টেস্ট অভিষেকধারীর মর্যাদাপ্রাপ্ত হন। খেলায় ভারত দল ৯ উইকেটে পরাজয়বরণ করে ও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

বিজয় মার্চেন্ট, লালা অমরনাথ, লধা রামজী ও এলপি জয়ের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৪ ও ১ রান তুলে উভয় ইনিংসেই অপরাজিত ছিলেন। একবারমাত্র বোলিং করার সুযোগ পান। প্রথম ইনিংসে তিনি ১৩৭ রান খরচায় চার্লি বার্নেট, ব্রায়ান ভ্যালেন্টাইন ও লেসলি টাউনসেন্ডের তিন উইকেট দখল করেন। তন্মধ্যে, লেসলি টাউনসেন্ডকে সাদাসিদে কট এন্ড বোল্ডে ফেরৎ পাঠান। তাঁর বোলিং বিশ্লেষণ ছিল: ৩৫-৪-১৩৭-৩।

সব মিলিয়ে ২৯টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন। ৪৪ স্ট্রাইক রেটে ২২.১২ গড়ে ১৩৪ উইকেট লাভ করেন। চল্লিশের বয়সেও চমৎকারভাবে ফিল্ডিং করতেন। এছাড়াও, দলের প্রয়োজনে উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। খেলোয়াড়ী জীবনের শেষদিকে রঞ্জী ট্রফি প্রতিযোগিতার প্রচলন ঘটে। তবে, বোম্বে কোয়াড্রাঙ্গুলার প্রতিযোগিতায় বেশ সুনাম কুড়ান। পার্সি দলের সফলতায় বিরাট ভূমিকা রাখেন।

খেলোয়াড়ী জীবন শেষে বোম্বে ডাইয়িংয়ে কেরাণীর চাকুরী পান। ৫ এপ্রিল, ১৯৭৬ তারিখে মহারাষ্ট্রের বোম্বেতে ৮৩ বছর ১৩৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    আর্থার ডলফিন

    ২৪ ডিসেম্বর, ১৮৮৫ তারিখে ইয়র্কশায়ারের উইলসডেন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সুপরিচিত উইকেট-রক্ষকের মর্যাদা পেয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, পাতিয়ালার মহারাজা একাদশের পক্ষে খেলেছেন। মূলতঃ পাতিয়ালা মহারাজা দলের কোচ হিসেবে মনোনীত…

  • |

    অপূর্ব সেনগুপ্তা

    ৩ আগস্ট, ১৯৩৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। ১৯৫০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাধর্মী অল-রাউন্ডার ছিলেন। তাসত্ত্বেও, টেস্ট খেলোয়াড়ী জীবনে অন্যতম বিভ্রান্তিকর খেলোয়াড়ে পরিণত হন। ১৯৫৮-৫৯ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী…

  • |

    জ্যাকোবাস ডুমিনি

    ১৬ ডিসেম্বর, ১৮৯৭ তারিখে কেপ প্রভিন্সের বেলভিল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে দক্ষ ছিলেন। ১৯২০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯২০ সালে রোডস বৃত্তিধারী হিসেবে অক্সফোর্ডে অধ্যয়ন করেন। ১৯১৯-২০ মৌসুম থেকে ১৯২৮-২৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন…

  • |

    ইমরান বাট

    ২৭ ডিসেম্বর, ১৯৯৫ তারিখে পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। শীর্ষসারির ব্যাটসম্যান তিনি। ডানহাতে ব্যাটিং করেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১২-১৩ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে লাহোর শালিমারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, লাহোর লায়ন্স ও লাহোর কালান্দার্সের পক্ষে খেলেছেন। ২০২১ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন।…

  • | |

    সাঈদ আনোয়ার

    ৬ সেপ্টেম্বর, ১৯৬৮ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সময় নিয়ন্ত্রণ ও বল বাছাইয়ের মাধ্যমে নিজেকে স্মরণীয় করে রেখেছেন। আগ্রাসী ভূমিকার চেয়ে দৃষ্টিনন্দন স্ট্রোকপ্লের মাধ্যমে বিদ্যুৎগতিতে খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটিয়েছিলেন। তেমন পায়ের…

  • | | |

    ভিক রিচার্ডসন

    ৭ সেপ্টেম্বর, ১৮৯৪ তারিখে অ্যাডিলেডের পার্কসাইড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। স্টার্ট ক্লাবের পক্ষে ১৯১৫ থেকে ১৯২৭ সালের মধ্যে ১১৪ খেলায় অংশ নিয়েছিলেন। এ সময়ে ক্লাব ও রাজ্য দল – উভয়টির পক্ষে অধিনায়কের…