| | |

ইভো ব্লাই

১৩ মার্চ, ১৮৫৯ তারিখে লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন।

৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার অধিকারী ইভো ব্লাই চিম প্রিপারেটরি স্কুলে পড়াশুনো করেছেন। এটন কলেজে অধ্যয়নকালীন ১৮৭৬ থেকে ১৮৭৭ সাল পর্যন্ত প্রথম একাদশে ছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন ট্রিনিটি কলেজের আবাসিক ছাত্র ছিলেন। ১৮৭৭ থেকে ১৮৮১ সময়কালে পড়াশুনো করেছেন। ১৮৮২ সালে বিএ ডিগ্রি লাভ করেন। ১৮৮৭ থেকে ১৮৮১ সময়কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে র‌্যাকেট ও টেনিসসহ ক্রিকেটে চারবার ব্লুধারী হন। ১৮৮১ সালে তাঁর স্বাস্থ্য দূর্বল হয়ে পড়ে। তাসত্ত্বেও, তিনটি খেলায় অংশ নিয়েছিলেন। ১৮৮০ সালে নিজের স্বর্ণালী সময় অতিবাহিত করেন। জেন্টলম্যানের সদস্যরূপে প্লেয়ার্সের বিপক্ষে ৩০.৬৯ গড়ে ১০১৩ রান সংগ্রহ করেছিলেন। অ্যাশেজের উৎপত্তিতে নিজেকে জড়িয়ে রেখেছেন। ষষ্ঠ আর্ল জন স্টুয়ার্ট ব্লাই ও লেডি হ্যারিয়েট মেরি পেলহামের দ্বিতীয় সন্তান ছিলেন।

১৮৭৭ থেকে ১৮৮৩ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। তবে, দূর্বল স্বাস্থ্যের কারণে খেলোয়াড়ী জীবন থেকে অনেকটা আগেভাগে সড়ে দাঁড়ান। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেটে কেন্ট দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন।

১৮৮২ থেকে ১৮৮৩ সময়কালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে চারটিমাত্র টেস্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। ১৮৮২-৮৩ মৌসুমে এমসিসি দলের অস্ট্রেলিয়ার সফরে প্রথম অ্যাশেজ সিরিজে দলের নেতৃত্বে ছিলেন। ৩০ ডিসেম্বর, ১৮৮২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। চার্লস লেসলি, এডমন্ড টাইলকোট, জর্জ স্টাড, জর্জ ভার্নন ও ওয়াল্টার রিডের সাথে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, মোটেই সুবিধে করতে পারেননি। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ০ ও ৩ রান সংগ্রহ করেন। স্বাগতিকরা ৯ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই সফরের ১৭ ফেব্রুয়ারি, ১৮৮৩ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি বল হাতে ১৯ ও ১০ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ৪ উইকেটে পরাজয়বরণ করলেও সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

১৯০০ সালে ডার্নলির অষ্টম আর্ল হিসেবে মনোনীত হন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে ১৮৯২ ও ১৯০২ সালে সভাপতি হন। ১৯০০ সালে এমসিসি’র সভাপতি হিসেবে স্বীয় জ্যেষ্ঠ ভ্রাতার স্থলাভিষিক্ত হন। ১৯০৫ সালে আয়ারল্যান্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন ও কেন্টের ডেপুটি লেফট্যানেন্ট এবং অল্ডারম্যান হন।

১০ এপ্রিল, ১৯২৭ তারিখে কেন্টের পাকল হিল হাউজ এলাকায় অবস্থিত নিজ গৃহে শান্তিপূর্ণভাবে ঘুমে হৃদযন্ত্রক্রীয়ায় আক্রান্ত হয়ে ৬৮ বছর ২৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। চারদিন পর কোবহাম গীর্জায় তাঁকে সমাহিত করা হয়। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ফ্লোরেন্স ডার্নলি নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। ১৯১৯ সালে ডিবিই পদবীধারী ডার্নলি কাউন্টেজ স্বীয় স্বামীর মৃত্যুর পর তাঁর দেহাবশেষ লর্ডস সভায় হস্তান্তর করেন। মৃত্যু পরবর্তীকালে ১৫ নভেম্বর, ১৯২৭ তারিখে তিনি £২৩৭,০৩০ পাউন্ড-স্টার্লিং রেখে যান।

Similar Posts

  • | |

    টিম সাউদি

    ১১ ডিসেম্বর, ১৯৮৮ তারিখে নর্থল্যান্ডের হোয়াঙ্গারেই এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে তিনি মূলতঃ খাঁটি মানসম্পন্ন আক্রমণাত্মক ধাঁচের সুইং বোলার হিসেবে খেলছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, নিউজিল্যান্ড দলের সহঃঅধিনায়কের মর্যাদাসহ অধিনায়কের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। বিদ্যালয় জীবনে সহজাত প্রকৃতির বোলার ও রাগবি খেলায় দক্ষ ছিলেন।…

  • |

    নবি ক্লার্ক

    ৯ আগস্ট, ১৯০২ তারিখে হান্টিংডনশায়ারের এলটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। তারকা বোলারের যাবতীয় গুণাবলী থাকলেও ফুরফুরে মেজাজের অধিকারী ছিলেন না। বামহাতে আলতো বোলিং করতেন। ব্যাটসমস্যান বরাবর ডান কাঁধ সোজা রেখে ধ্রুপদী ভঙ্গীমায় বল…

  • | | | |

    জহির আব্বাস

    ২৪ জুলাই, ১৯৪৭ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, রেফারি ও প্রশাসক। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ধ্রুপদীশৈলীর অধিকারী ও দর্শনীয় ব্যাটসম্যান ছিলেন। পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিগণিত হন। শীর্ণকায় ও চশমা পরিহিত তরুণ…

  • |

    অমর সিং

    ৪ ডিসেম্বর, ১৯১০ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের গুজরাতের রাজকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। আলফ্রেড হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৩১-৩২ মৌসুম থেকে ১৯৩৯-৪০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…

  • |

    উসমান খাজা

    ১৮ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে পাঞ্জাবের ইসলামাবাদে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। খাজা তারিক ও ফোজিয়া তারিক দম্পতির সন্তান। শিশু অবস্থায় পরিবারের সাথে নিউ সাউথ ওয়েলসে অভিবাসিত হন। ওয়েস্টফিল্ডস হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ‘উজি’ ডাকনামে ভূষিত উসমান খাজা…

  • |

    ফ্রাঙ্ক লসন

    ১ জুলাই, ১৯২৫ তারিখে ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৪৯ থেকে ১৯৫৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এর পূর্বে দীর্ঘদিন ব্রাডফোর্ড লীগে খেলেছেন। ১৯৪৯…