|

জোশ হাল

২০ আগস্ট, ২০০৪ তারিখে ক্যাম্ব্রিজশায়ারের হান্টিংডন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।

৬ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ উচ্চতার অধিকারী। স্ট্যামফোর্ড স্কুলে অধ্যয়ন করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, লিচেস্টারশায়ার দ্বিতীয় একাদশ ও ম্যানচেস্টার অরিজিনালসের পক্ষে খেলেছেন। ক্লাবের নিয়ম অনুযায়ী উত্তীর্ণ হলে ১৮ বছর বয়সে ২০২২ সালে লিচেস্টারশায়ারের বড়দের দলে যুক্ত হন। ২০২৩ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ৬ এপ্রিল, ২০২৩ তারিখে লিডসে ইয়র্কশায়ারের বিপক্ষে লিচেস্টারশায়ারের সদস্যরূপে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। তাঁর বামহাতি বোলিংয়ে কিছুটা ভিন্নতা থাকায় আগস্ট, ২০২২ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলার জন্যে ইয়ং লায়ন্স আমন্ত্রিত একাদশের সদস্যরূপে তিনদিনের খেলায় অংশগ্রহণের সুযোগ এনে দেয়। এর পরপরই ইংল্যান্ডের পক্ষে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন। তবে, এ আমন্ত্রণে বেশ ক্ষাণিকটা হতচকিত হয়ে পড়েন তিনি।

শেষ গ্রীষ্মে দশটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ৬২.৭৫ গড়ে মাত্র ১৬ উইকেট দখল করেছিলেন। এ মৌসুমে দ্বিতীয় বিভাগের তিন খেলা থেকে ১৮২.৫০ গড়ে মাত্র দুই উইকেট পান। ২০২৩ সালের মেট্রো ব্যাংক কাপ লিস্ট-এ প্রতিযোগিতায় ১৭ উইকেট দখল করে লিচেস্টারশায়ারকে ৩৮ বছরের মধ্যে প্রথমবারের মতো ট্রফি জয়ে ভূমিকা রাখেন। এ পর্যায়ে অধিকাংশ খেলাই সাদা-বলের ছিল। টি২০ ব্ল্যাস্টে ১৮ উইকেট পেলেও পুরুষদের হান্ড্রেড প্রতিযোগিতায় তেমন প্রভাব ফেলতে পারেননি। ম্যানচেস্টার অরিজিনালসের পক্ষে £৪০,০০০ পাউন্ড-স্টার্লিংয়ের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

২০২৪ সাল থেকে ইংল্যান্ডের পক্ষে টেস্টে অংশ নিচ্ছেন। ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তাঁকে ইংল্যান্ড দলে যুক্ত করা হয়। মার্ক উডের উরুর আঘাতের কারণে তিনি এ সুযোগ পান। ২০২৪ সালে নিজ দেশে ধনঞ্জয় ডি সিলভা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অ্যান্ড্রু ফ্লিনটফের কাছ থেকে টেস্ট ক্যাপ গ্রহণ করেন। ইংল্যান্ডের ৭১৬ নম্বর টেস্ট খেলোয়াড়ের মর্যাদা পান। ২ ও ৭* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ৩/৫৩ ও ০/৩৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, পথুম নিসাঙ্কা’র অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে সফরকারীরা ৮ উইকেটে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। এরপূর্বে ৩০ আগস্ট, ২০২৪ তারিখে লর্ডসের দ্বিতীয় টেস্টে অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন।

Similar Posts

  • | |

    গ্যারি ট্রুপ

    ৩ অক্টোবর, ১৯৫২ তারিখে ওয়াঙ্গানুইয়ের তৌমারুনুই এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রেফারি। মূলতঃ বোলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে অগ্রসর হতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। উদ্বোধনী বোলার হিসেবে ১৯৭০-এর দশকের শেষদিকে রিচার্ড হ্যাডলি’র সাথে নতুন বল নিয়ে বোলিং আক্রমণ কার্য পরিচালনা করতেন। বলে পেস না থাকলেও ক্রমাগত…

  • |

    সনি রামাদিন

    ১ মে, ১৯২৯ তারিখে ত্রিনিদাদের সেন্ট চার্লস ভিলেজ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অমূল্য অফ-স্পিনার ছিলেন। জন্মসনদে তাঁর নামের প্রথমাংশ ছিল না। কেবলই ‘বয়’ নামে পরিচিত ছিলেন। ফলশ্রুতিতে, কেবলমাত্র ‘সনি’ ডাকনামে…

  • | |

    মোহাম্মদ আজহারউদ্দীন

    ৮ ফেব্রুয়ারি, ১৯৬৩ তারিখে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও রাজনীতিবিদ। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। আগ্রাসী ব্যাটিংয়ের কারণে স্মরণীয় হয়ে থাকবেন ও অন-সাইডে দৃষ্টিনন্দন কব্জীর মোচড়ে রান সংগ্রহে তৎপরতা চালাতেন। অসাধারণ ফিল্ডিং ও নেতৃত্বের গুণাবলী তাঁর…

  • |

    ভিক্টর ট্রাম্পার

    ২ নভেম্বর, ১৮৭৭ তারিখে নিউ সাউথ ওয়েলসের ডার্লিংহার্স্ট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। চার্লস টমাস ট্রাম্পার ও লুই দম্পতির সন্তান ছিলেন। ১৮৯৩ সালে জুনিয়র পাবলিক পরীক্ষায় কৃতকার্য্য না হবার পূর্ব পর্যন্ত ক্রাউন স্ট্রিট সুপারিয়র পাবলিক স্কুলে…

  • | |

    দোদ্দা গণেশ

    ৩০ জুন, ১৯৭৩ তারিখে কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও রাজনীতিবিদ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৯৪-৯৫ মৌসুম থেকে ২০০৫-০৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া…

  • |

    থারিন্ডু কৌশল

    ৫ মার্চ, ১৯৯৩ তারিখে গলেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ২০১০-এর দশকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দীর্ঘদেহী অফ-স্পিনার। বলকে পর্যাপ্ত পরিমাণে বাঁক খাওয়াতে পারতেন। ২০১২-১৩ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব…