| |

সঞ্জীব শর্মা

২৫ আগস্ট, ১৯৬৫ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারত দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেন।

১৯৮৩-৮৪ মৌসুম থেকে ২০০৩-০৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লি, রেলওয়ে ও রাজস্থানের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮০-এর দশকের দ্বিতীয়ার্ধ্বে ভারতের দ্রুতগতিসম্পন্ন বোলারের মর্যাদা পেয়েছিলেন। ডানহাতি মিডিয়াম পেস বোলিং করতেন। কপিল দেবের সাথে বোলিং উদ্বোধনে অংশ নিতে কয়েকজন বোলারের অন্যতম ছিলেন।

১৯৮৮ থেকে ১৯৯০ সময়কালে ভারতের পক্ষে দুইটিমাত্র টেস্ট ও ২৩টি ওডিআইয়ে অংশ নিয়েছেন। নিজেকে মেলে ধরতে না পারলেও পেস ও সম্ভাব্যতার বিচারে ১৯৮৮ সালের শুরুতে ভিভ রিচার্ডসের নেতৃত্বাধীন সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ওডিআইয়ে বেশ সাড়া জাগিয়েছিলেন। ২ জানুয়ারি, ১৯৮৮ তারিখে কলকাতায় অনুষ্ঠিত ওডিআইয়ে প্রথম খেলেন। দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রেখে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫/২৬ লাভ করে দলকে জয় এনে দিয়েছিলেন। এ পর্যায়ে এটিই ভারতের যে-কোন বোলারের সেরা সাফল্য ছিল। এরফলে, নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট দলে তাঁর ঠাঁই হয়।

১৯৮৮-৮৯ মৌসুমে নিজ দেশে জন রাইটের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২ ডিসেম্বর, ১৯৮৮ তারিখে হায়দ্রাবাদের ডেকানে অনুষ্ঠিত নিজের প্রথম টেস্টে দারুণ খেলেন। দীর্ঘকায় গড়নের অধিকারী হবার ফলে প্রথম ইনিংসে দ্রুত বোলিংয়ে ব্যাটসম্যানদের সমীহের পাত্রে পরিণত হন। ৩/৩৭ ও ০/১৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১৮* রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ টেস্টে তাঁর দল ১০ উইকেটে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছিল।

এরপর, ১৯৮৯ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমনের সুযোগ পান। তবে, কোন টেস্টে তাঁকে খেলানো হয়নি। সফরের শেষ পর্যায়ে জ্যামাইকার বিপক্ষে ৪/৬১ পেয়েছিলেন। ১৯৯০ সালের গ্রীষ্মে পরের টেস্টে অংশ নেন। ঐ বছর মোহাম্মদ আজহারউদ্দীনের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৬ জুলাই, ১৯৯০ তারিখে লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। তাঁর বলে গ্রাহাম গুচ ৩৬ রানে থাকাকালে কিরণ মোরে গ্লাভস বন্দী করতে ব্যর্থ হলে ইংরেজ অধিনায়ক ৩৩৩ রান তুলেন ও দ্বিতীয় ইনিংসে আরও ১২৩ রান সংগ্রহ করেন। ঐ টেস্টে তিনি ১/১২২ ও ২/৭৫ পান। স্বাগতিক দল ২৪৭ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এ সফরেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রত্যাখ্যাত হলেও ঘরোয়া ক্রিকেটে সরব ছিলেন। দিল্লির পক্ষে খেলা চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে, রেলওয়ে ও রাজস্থানের সদস্যরূপে অনেকগুলো উইকেট দখল করেছিলেন। এছাড়াও, নিচেরসারিতে খেলে কয়েকটি শতরানের ইনিংস খেলেন। প্রায় ২০ বছরের খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। নভেম্বর, ২০০৪ সালে প্রতিযোগিতাধর্মী ক্রিকেট জগতকে বিদেয় জানান। ২ সেপ্টেম্বর, ২০০৬ তারিখে দিল্লির কিশোর দলের কোচ হিসেবে মনোনীত হন। এ পর্যায়ে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের প্রশিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ঐ তিন স্তরের রাজ্য দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন।

Similar Posts

  • | | | |

    রিচি বেনো

    ৬ অক্টোবর, ১৯৩০ তারিখে নিউ সাউথ ওয়েলসের পেনরিথে জন্মগ্রহণকারী ফরাসী বংশোদ্ভূত বিখ্যাত ক্রিকেটার, ধারাভাষ্যকার, সাংবাদিক ও লেখক ছিলেন। খুব স্বল্পসংখ্যক ক্রিকেটারই তাঁর ন্যায় স্বার্থকভাবে খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। অল-রাউন্ডার হিসেবে লেগ-স্পিন বোলিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলের অধিনায়কত্ব করেছেন। অন্যান্য বিখ্যাত অস্ট্রেলীয় স্পিনারের ন্যায় বড় মাপের স্পিনার না হলেও পিচে অপ্রত্যাশিতভাবে…

  • | |

    দেবাং গান্ধী

    ৬ সেপ্টেম্বর, ১৯৭১ তারিখে গুজরাতের ভাবনগর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারত জাতীয় ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯৪-৯৫ মৌসুম থেকে ২০০৫-০৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করেছেন।…

  • | |

    কুইন্টন ডি কক

    ১৭ ডিসেম্বর, ১৯৯২ তারিখে গটেংয়ের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি বামহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটান। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। নিজস্ব ২১তম জন্মদিনের পূর্বেই অনেক ক্রিকেটারের তুলনায় খেলোয়াড়ী জীবনে অনেকগুলো অর্জনের সাথে নিজেকে জড়িয়েছেন। শুধুমাত্র স্ট্যাম্পের পিছনে অবস্থান করে দক্ষতার বহিঃপ্রকাশ…

  • |

    জেসন ক্রেজা

    ১৪ জানুয়ারি, ১৯৮৩ তারিখে নিউ সাউথ ওয়েলসের নিউটাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘ক্রেজি’ ডাকনামে ভূষিত জেসন ক্রেজা ১.৮৪ মিটার উচ্চতার অধিকারী। ২০০৪-০৫ মৌসুম থেকে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলোয়াড়ী জীবনে সরব ছিলেন। ঘরোয়া আসরের…

  • |

    ইমতিয়াজ আলী

    ২৮ জুলাই, ১৯৫৪ তারিখে ত্রিনিদাদের মারাভাল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। লেগ-ব্রেক গুগলি বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৭০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭১-৭২ মৌসুম থেকে ১৯৭৯-৮০ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ১৯৭৬…

  • | |

    গ্যারি ব্র্যান্ট

    ১৩ জানুয়ারি, ১৯৭৬ তারিখে ম্যাশোনাল্যান্ডের সিনোইয়া এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৬ ফুট উচ্চতার অধিকারী। ১৯৯৪-৯৫ মৌসুম থেকে ২০০৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মনিকাল্যান্ড ও…