| | |

মাঙ্কি হর্নবি

১০ ফেব্রুয়ারি, ১৮৪৭ তারিখে ল্যাঙ্কাশায়ারের ব্রুক হাউজ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে পারদর্শী ছিলেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

ইংরেজ ক্রিকেটের ভিত্তি আনয়ণে অনন্য সাধারণ ভূমিকা রাখেন। ‘দ্য বস’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। সর্বদাই সামনের পায়ে ভর রেখে ড্রাইভ মারতেন কিংবা অফ-সাইডে বল ফেলতেন। এছাড়াও, চমৎকার ফিল্ডার হিসেব দলে ভূমিকা রাখতেন।

১৮৬৭ থেকে ১৯০৬ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। সব মিলিয়ে ল্যাঙ্কাশায়ারের পক্ষে ৩৩ মৌসুম খেলেন। তন্মধ্যে, ১৮৮০ থেকে ১৮৯৩ ও ১৮৯৭ থেকে ১৮৯৮ সাল পর্যন্ত মোট ১৭ মৌসুম দলটির অধিনায়কত্ব করেন। দল শৃঙ্খলাবদ্ধ রাখার ন্যায় আধুনিক ধারনার উৎপত্তি ঘটান ও অস্ট্রেলীয় ধাঁচে ফিল্ডিং সাজাতেন। কভার পয়েন্ট অঞ্চলে অবস্থান করে ৩১৩টি ক্যাচ তালুবন্দী করেছেন। তাঁর কঠোর তত্ত্বাবধানে দলটি ১৮৮১, ১৮৮২ (যৌথভাবে), ১৮৮৯ ও ১৮৯৭ সালে চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে। ডিক বার্লোকে নিয়ে ইনিংস উদ্বোধনে নামতেন। যেখানে ডিক বার্লো প্রবালপ্রাচীর গড়ে তুলতেন, সেখানে তিনি আক্রমণাত্মক ধাঁচ অবলম্বনে মনোনিবেশ ঘটাতেন।

১৮৭৯ থেকে ১৮৮৪ সময়কালে ইংল্যান্ড দলের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৭৮-৭৯ মৌসুমে লর্ড হ্যারিসের নেতৃত্বাধীন শৌখিন দলের সাথে অস্ট্রেলিয়া সফর করেন। ২ জানুয়ারি, ১৮৭৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। আলেকজান্ডার ওয়েব, বানি লুকাস, চার্লি অ্যাবসলম, ফান্সিস ম্যাককিনন, লেল্যান্ড হোন, লর্ড হ্যারিস, স্যান্ডফোর্ড শ্যুলজ ও দ্য রেভারেন্ড ভার্নন রয়্যালের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২ ও ০ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ফ্রাঙ্ক স্পফোর্থের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ১০ উইকেটে পরাজয়বরণ করেছিল।

সিডনিতে উত্তেজিত দর্শকেরা তাঁকে ঘেরাও করে ফেলে। ১৮৮২ সালে অবিস্মরণীয় টেস্টে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়ে অ্যাশেজের উৎপত্তিতে অংশ নেন।

১৮৮৪ সালে নিজ দেশে বিলি মারডকের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১০ জুলাই, ১৮৮৪ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ০ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

ক্রিকেট খেলার পাশাপাশি রাগবি খেলায় দক্ষ ছিলেন। ব্ল্যাকবার্ন রোভার্সের পক্ষে ফুটবল খেলেছেন। নয়বার ইংল্যান্ড রাগবি ইউনিয়নের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেন। এছাড়াও, শিকারী ছিলেন। ১৮৯৪ থেকে ১৯১৬ সময়কালে ল্যাঙ্কাশায়ারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেন। একচ্ছত্র প্রভাব ফেলে সর্বাপেক্ষা ক্ষমতাবান ব্যক্তিত্বে পরিণত হন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তাঁর সন্তান আলবার্ট হর্নবি ল্যাঙ্কাশায়ারের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। কিছুকাল অসুস্থ থাকার পর ১৭ ডিসেম্বর, ১৯২৫ তারিখে চেশায়ারের ন্যান্টউইচ এলাকায় ৭৮ বছর ৩১০ দিন বয়সে নিজ গৃহে তাঁর দেহাবসান ঘটে। অতঃপর, কাছাকাছি অ্যাক্টন সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুকালীন £৬,৪২০ পাউন্ড ১৬ সেন্ট ৫ পেনি মূল্যমানের সম্পদ রেখে যান।

Similar Posts

  • | |

    ব্রিজেশ প্যাটেল

    ২৪ নভেম্বর, ১৯৫২ তারিখে গুজরাতের বরোদায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। ১৯৭০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম তারকা খেলোয়াড়ের মর্যাদা পেয়েছিলেন। ১৯৭০-এর দশকে গুণ্ডাপ্পা বিশ্বনাথকে সাথে নিয়ে কর্ণাটকের ব্যাটিংয়ে নেতৃত্ব দিতেন। পাশাপাশি জাতীয় দলে…

  • | |

    বলবিন্দর সাঁধু

    ৩ আগস্ট, ১৯৫৬ তারিখে মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। ১৯৮০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সুপরিচিত কবি হরনাম সিং নাজের সন্তান ছিলেন। কপিল দেবকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছেন। ১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৮৬-৮৭ মৌসুম পর্যন্ত সময়কালে…

  • |

    টেড টাইলার

    ১৩ অক্টোবর, ১৮৬৪ তারিখে ওরচেস্টারশায়ারের কিডারমিনস্টার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। শুরুরদিকের অধিকাংশ খেলাই কিডারমিনস্টার ক্লাবের পক্ষে খেলেছেন। ১৮৮৫ ও ১৮৮৬ সালে দুই বছর ওরচেস্টারশায়ার একাদশের সদস্য ছিলেন। ১৮৮৫ সালে বোলিংয়ে বেশ সফলতার…

  • |

    জিম স্লাইট

    ২০ অক্টোবর, ১৮৫৫ তারিখে ভিক্টোরিয়ার অ্যাশবি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৮৭৪-৭৫ মৌসুম থেকে ১৮৮৭-৮৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৮৮০ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ…

  • |

    সুরু নায়েক

    ২০ অক্টোবর, ১৯৫৪ তারিখে মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতি মিডিয়াম কিংবা লেগ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নীচেরসারির কার্যকর ব্যাটসম্যানের পাশাপাশি চমৎকার ফিল্ডার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। ১৯৮০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৭৬-৭৭ মৌসুম থেকে ১৯৮৮-৮৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…

  • |

    টমাস গ্রুব

    ২ সেপ্টেম্বর, ১৮৫৭ তারিখে নিউজিল্যান্ডের নিউ প্লাইমাউথ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। মেলবোর্নে ভিক্টোরিয়ার অষ্টাদশের সদস্যরূপে অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে প্রথমবারের মতো খেলেন। ফ্রাঙ্ক অ্যালানের তোপে পড়ে তাঁর দল। ২ ও ১৩ রান তুলেছিলেন। এমসিজিতে একই…