|

ব্রান্সবি কুপার

১৫ মার্চ, ১৮৪৪ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হয়েছিলেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৮৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

রাগবিতে অধ্যয়ন করেছেন। ১৮৬০ থেকে ১৮৬১ সময়কালে রাগবি একাদশে খেলেন। ২৭ জুন, ১৮৬০ তারিখে লর্ডসে রাগবি’র সদস্যরূপে এমসিসি’র বিপক্ষে প্রথমবারের মতো খেলেন। দুই দিন পর বিজয়ী দলের সদস্য ছিলেন। মার্লবোরার বিপক্ষে ৩৩ রান তুলেন। ১৮৬৯ সালে ইংল্যান্ড ত্যাগ করে কিছু সময় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। পরবর্তীতে, অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

১৮৬৩ থেকে ১৮৭৭-৭৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বেশ কয়েকটি ইংরেজ দলের পক্ষে খেলেছেন। ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্ট ও মিডলসেক্সসহ এমসিসি, সাউথ জেন্টলম্যান ও ইংল্যান্ড জেন্টলম্যানের শৌখিন খেলোয়াড় ছিলেন। রাগবি থেকে চলে আসার পর ১৮৬৪ থেকে ১৮৬৭ সাল পর্যন্ত মিডলসেক্সের পক্ষে খেলে উল্লেখযোগ্য খেলোয়াড়ে পরিণত হন। ১৮৬৮ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত কিছু সময় কেন্টের সদস্য ছিলেন। ১৮৬৫ সালে সাউথ জেন্টলম্যানের সদস্যরূপে সাউথ প্লেয়ার্সের বিপক্ষে খেলেন। ১৮৭৩-৭৪ মৌসুমে ডব্লিউজি গ্রেসের নেতৃত্বাধীন দলের বিপক্ষে খেলে ৮৪ রান তুলেন।

১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৭৬-৭৭ মৌসুমে নিজ দেশে জেমস লিলিহোয়াইট জুনিয়রের নেতৃত্বাধীন দলের মুখোমুখি হন। ১৫ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পক্ষে খেলার গৌরব অর্জন করেন। ঐ টেস্টটি ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্টরূপে পরবর্তীকালে স্বীকৃতি পায়। এরফলে, ভারত তথা বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে টেস্ট ক্রিকেটে অংশ নেয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ফিল্ডিংকালে প্রথম ক্রিকেটার হিসেবে নিজ জন্মদিনে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটান। এ পর্যায়ে তাঁর বয়স ছিল ৩৩ বছর। কেবলমাত্র উইকেট-রক্ষণে দক্ষতার ছাঁপ রাখলেও জ্যাক ব্ল্যাকহামকে দায়িত্ব দেয়া হয়। ফলে, ব্যাটসম্যান হিসেবে খেলার সুযোগ পান। ঐ টেস্টে ১৫ ও ৩ রান তুলেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ টেস্টে অস্ট্রেলিয়া দল ৪৫ রানে জয়লাভ করলেও পরবর্তীতে আর তাঁকে খেলতে দেখা যায়নি। এরফলে, স্বাগতিকরা দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এটিই তাঁর একমাত্র টেস্টে পরিণত হয়।

প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২১ গড়ে ১৬০০ রান তুলেছেন। অধিকাংশ শটই আকর্ষণীয় ও মারমুখী ভঙ্গীমায় খেলেছিলেন। দুইটি শতক হাঁকান। জুলাই, ১৮৬৯ সালে এক সপ্তাহের ব্যবধানে উভয় ইনিংসে ১০১ রান করে তুলেছিলেন। প্রথম খেলাটিতে ডব্লিউজি গ্রেসের সাথে উদ্বোধনী জুটিতে ২২০ মিনিটে ২৮৩ রান তুলেন। তাঁদের রেকর্ডটি ১৮৯২ সাল পর্যন্ত টিকেছিল। এছাড়াও, ৬১টি ডিসমিসাল ঘটিয়েছিলেন। ৭ আগস্ট, ১৯১৪ তারিখে ভিক্টোরিয়ার জিলং এলাকায় ৭০ বছর ১৪৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | | |

    মারভান আতাপাত্তু

    ২২ নভেম্বর, ১৯৭০ তারিখে কালুতারায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন। শ্রীলঙ্কা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। গলের মহিন্দ্র কলেজে অধ্যয়নকালীন জিডব্লিউএস ডি সিলভা’র কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে, কলম্বোর আনন্দ…

  • |

    ফ্রেড সাসকিন্ড

    ৮ জুন, ১৮৯১ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। ১৯২০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ইউনিভার্সিটি কলেজ স্কুলে অধ্যয়ন শেষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। ১৯০৯ থেকে ১৯৩৬-৩৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে…

  • |

    স্টুয়ার্ট থম্পসন

    ১৫ আগস্ট, ১৯৯১ তারিখে লন্ডনডেরি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী। পাশাপাশি নিচেরসারিতে বামহাতে দৃষ্টিনন্দন ব্যাটিংশৈলী প্রদর্শন করে থাকেন। ২০১০-এর দশকে আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন। ২০১২ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ৯ জুলাই, ২০১২ তারিখে ডাবলিনে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক…

  • | |

    জেরাল্ড স্মিথসন

    ১ নভেম্বর, ১৯২৬ তারিখে ইয়র্কশায়ারের স্পফোর্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। যুদ্ধের পর বাধ্যতামূলকভাবে বেভিন বয় হিসেবে যাবার বিশেষ অনুমতির বিষয়ে কমন্স সভায় বেশ বিতর্কের পরিবেশ সৃষ্টি করে। ১৯৪৮ সালের উইজডেন সংস্করণের…

  • | |

    ডিক পাওয়ার

    ১৯ এপ্রিল, ১৮৬৫ তারিখে লিচেস্টারের হাম্বারস্টোন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৮৬ থেকে ১৯০১ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। বেশ উচ্চ ভঙ্গীমায় মিডিয়াম-পেস…

  • | |

    মার্টিন স্নেডেন

    ২৩ নভেম্বর, ১৯৫৮ তারিখে অকল্যান্ডের মাউন্ট ইডেনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮০-এর দশকে নিউজিল্যান্ডের ক্রিকেটকে স্থিরতার দিকে এগিয়ে নিয়ে যেতে অন্যতম ভূমিকা রাখেন। সর্বকালের সেরা অল-রাউন্ডার স্যার রিচার্ড হ্যাডলি’র সাথে সহায়তার হাত প্রসারিত করেন এবং টেস্ট ও ওডিআইয়ে নিউজিল্যান্ডের…