|

বিলি নিউহাম

১২ ডিসেম্বর, ১৮৬০ তারিখে শ্রপশায়ারের হলি ক্রস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ফুটবলার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

আর্ডিংলিতে পড়াশুনো করেছেন। ১৮৮৭ সাল পর্যন্ত ঐ কলেজে শিক্ষকতা করেন। সর্বক্রীড়ায় দক্ষতা প্রদর্শন করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৮১ থেকে ১৯০৫ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ফাস্ট বোলিংয়ের বিপক্ষে বেশ রুখে দাঁড়াতেন। নিপুণতার সাথে ড্রাইভ ও কাটের মারে দক্ষ ছিলেন। লেগের দিকে স্ট্রোক খেলতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করতেন। সাসেক্সের অন্যতম শীর্ষ ব্যাটসম্যানের পরিচিতি পান। ১৮৮১ সালে কাউন্টিতে প্রথম অংশ নেয়ার পর ৬৩ বছর শৌখিন খেলোয়াড়, অধিনায়ক ও দাপ্তরিক দায়িত্ব পালন করেন। তবে, কয়েক গ্রীষ্মে অন্যান্য কর্মে ব্যস্ত থাকায় খুব কমই খেলেছিলেন।

১৮৮২, ১৮৮৪ ও ১৮৮৯ সালে কাউন্টির ব্যাটিং গড়ে শীর্ষে ছিলেন। ১৮৯০-এর দশকে কেএস রঞ্জিতসিংজী ও সিবি ফ্রাইয়ের সাথে তাল মিলিয়ে ব্যাটিং করতেন ও দলের অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন। ১৮৯৪ সালে আর্থার মোল্ড ও জনি ব্রিগসের ন্যায় বোলারদের রুখে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেন। দলের ১৭৪ রানের মধ্যে তিনি ১১০ রানে অপরাজিত ছিলেন। খেলোয়াড়ী জীবনের শেষদিকে এসে লেটনে রঞ্জী’র সাথে সপ্তম উইকেটে ৩৪৪ রানের জুটি গড়েন।

১৮৮৮ সালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৮৭-৮৮ মৌসুমে আলফ্রেড শ’ ও আর্থার শ্রিউসবারি’র নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ১০ ফেব্রুয়ারি, ১৮৮৮ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। অ্যান্ড্রু স্টডার্টের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১৭ ও ৯ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১২৬ রানে পরাভূত হয়।

টেস্ট ক্রিকেটে সুবিধে করতে না পারলেও প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন বেশ ভালোভাবে খেলেছিলেন। সাসেক্সের পক্ষে ২৪ গড়ে প্রায় পনেরো হাজার রান সংগ্রহ করেছিলেন। ১৯০৫ সালে ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেন। ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলায় অংশ নিতেন। করিন্থিয়ান ক্লাবের সদস্য ছিলেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ১৮৮৯ সাল থেকে ১৯০৭ সাল পর্যন্ত সাসেক্সের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে, ১৯০৭ সালে কর্নেল ই. এ. ব্রুসকে সম্মানসূচক সম্পাদকের দায়িত্ব দেয়া হলে তাঁকে পদত্যাগ করতে হয়। এ পর্যায়ে সহঃ সম্পাদক হিসেবে আমৃত্যু সাসেক্স ক্লাবে যুক্ত ছিলেন। তন্মধ্যে, ১৮৮৯ মৌসুমে সম্পাদক ও অধিনায়কের যৌথ দায়িত্বে থেকে ৩১ ইনিংসে ৩০.২০ গড়ে রান তুলেন ব্যাটিং গড়ে শীর্ষে ছিলেন।

২৬ জুন, ১৯৪৪ তারিখে সাসেক্সের পোর্টস্লেড এলাকায় ৮৩ বছর ১৯৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | |

    স্কচ টেলর

    ২৫ জুলাই, ১৯২৫ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। রাজা সপ্তম এডওয়ার্ড স্কুলে অধ্যয়ন করেছেন। এরপর, উইওয়াটারস্রান্ড বিশ্ববিদ্যালয়ে খনিবিষয়ক ডিগ্রীধারী হন। ইনিংস উদ্বোধনে নির্ভরযোগ্যতার পরিচয় দিতেন। ১৯৪৯-৫০ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম…

  • | | | |

    বিষেন সিং বেদী

    ২৫ সেপ্টেম্বর, ১৯৪৬ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ‘স্পিনের সর্দার’ হিসেবে পরিচিতি লাভ করেন। দৃষ্টিনন্দন, শৈল্পিকসত্ত্বা নিয়ে বিশুদ্ধ ভঙ্গীমায় বোলিং কর্মে অগ্রসর হতেন। বোলিং ভঙ্গীমার…

  • | | | |

    গেভিন লারসেন

    ২৭ সেপ্টেম্বর, ১৯৬২ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার, ধারাভাষ্যকার ও প্রশাসক। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। পাশাপাশি, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, নিউজিল্যান্ড দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। সীমিত-ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের পক্ষে দারুণ খেলতেন। নিখুঁত নিশানা বরাবর বল ফেলে ব্যাটসম্যানদের সমীহের পাত্রে পরিণত…

  • |

    জিম পথক্যারি

    ৬ ডিসেম্বর, ১৯৩৩ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী উপহার দিতেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। শক্ত-মজবুত গড়নের অধিকারী ছিলেন। উভয়দিক দিয়েই বলকে সুইং করাতে পারতেন। ১৯৫৪-৪৪ মৌসুম থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর…

  • |

    জন কোচরান

    ১৫ জুলাই, ১৯০৯ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। ১৯৩০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দীর্ঘকায় ও মজবুত গড়নের ফাস্ট বোলার ছিলেন। উভয় দিক দিয়েই বল ফেলতে পারতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান…

  • |

    ক্রিস ডাকওয়ার্থ

    ২২ মার্চ, ১৯৩৩ তারিখে রোডেশিয়ার কেউইকেউই এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিং করতেন। ১৯৫০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৫২-৫৩ মৌসুম থেকে ১৯৬২-৬৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে রোডেশিয়া ও নাটালের প্রতিনিধিত্ব করেছেন। ২১ বছর…