|

নরম্যান মার্শাল

২৭ ফেব্রুয়ারি, ১৯২৪ তারিখে বার্বাডোসের ওয়েলচম্যান হল প্ল্যান্টেশন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ফাউন্ডেশন স্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৩৯ সালে ফাউন্ডেশন স্কুল ত্যাগ করে ওয়ান্ডারার্স ক্লাবে যোগ দেন। অফ-স্পিন বোলিংয়ে বেশ মিতব্যয়ীতার স্বাক্ষর রাখেন ও মাঝারিসারিতে আক্রমণাত্মক ব্যাটিংশৈলী উপস্থাপন করতেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস এবং ত্রিনিদাদ ও টোবাগো দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪০-৪১ মৌসুম থেকে ১৯৫৮-৫৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৭ বছর বয়সে বার্বাডোসের পক্ষে অভিষেক খেলায় এগারো নম্বর অবস্থানে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে বিদেয় নেন। ত্রিনিদাদের বিপক্ষে আট-বল নিয়ে গড়া ১৫ ওভারে ১০০ রান খরচ করলেও তিনি কোন উইকেটের সন্ধান পাননি। তবে, পরবর্তীতে ব্যাটিংয়ে দক্ষ হয়ে উঠেন ও দ্রুততার সাথে মিতব্যয়ী বোলিংয়ের স্বাক্ষর রাখতে শুরু করেন। সর্বশেষ প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণের তিন মাস পর ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন। মৎস্য শিকার শেষে ফিরে আসার পর তিনি এ সংবাদ জানেন।

১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর নিজ দেশে ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৩১ বছর বয়সে ২৬ এপ্রিল, ১৯৫৫ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ক্লেয়ারমন্ট ডেপিয়াজা’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। নিম্নমূখী রানের খেলায় অস্ট্রেলিয়া দল ৮ উইকেট জয়লাভ করে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। খেলায় তিনি ০ ও ৮ রান তুলেন। এছাড়াও, ৪৬.৩-২২-৬২-২ বোলিং বিশ্লেষণ দাঁড় করে মিতব্যয়ীতার স্বাক্ষর রাখেন। এরপর দল থেকে বাদ পড়েন। পরবর্তীকালে এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

পরের মৌসুমে ইডব্লিউ সোয়ান্টনের নেতৃত্বাধীন কাউন্টি খেলোয়াড়দের নিয়ে গড়া দলের বিপক্ষে ১০০ রান সংগ্রহসহ সাত উইকেট লাভ করেন। সব মিলিয়ে তেত্রিশটি প্রথম-শ্রেণীর ক্রিকেটে দুই শতক সহযোগে ৩০.৩৮ গড়ে ১৩৩৭ রান সংগ্রহসহ ৩১.৭২ গড়ে ৯০ উইকেট দখল করেছিলেন।

সিঙ্গার কোম্পানীতে নির্বাহী পদে যোগ দেন। এরপর, পেরু ও ভেনেজুয়েলায় ক্রিকেট খেলেন। বার্বাডোসে প্রত্যাবর্তন করে পঞ্চাশের বয়সে এসেও ওয়ান্ডারার্সকে ইন্টারমিডিয়েট বিভাগে নিয়ে যান। জীবনের শেষ দিনগুলোয়ও বেশ কর্মক্ষম ছিলেন। গভীর সমুদ্রে মৎস্য শিকার করতেন ও নিয়মিতভাবে টেনিস খেলায় অংশ নিতেন। ১১ আগস্ট, ২০০৭ তারিখে ক্রাইস্টচার্চের হ্যাস্টিংসের নিজ গৃহে আকস্মিকভাবে ৮৩ বছর ১৬৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা রয় মার্শাল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলেছিলেন।

Similar Posts

  • |

    হারিস সোহেল

    ৯ জানুয়ারি, ১৯৮৯ তারিখে পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী। পাকিস্তানের পক্ষে সকল স্তরের ক্রিকেটে অংশ নিয়েছেন। বেশ ধৈর্য্যশীলতা নিয়ে ব্যাটিং করে থাকেন। তেমন উইকেট না পেলেও দারুণ বোলিং করে থাকেন। বলকে তেমন বাঁক খাওয়াতে না পারলেও প্রতিপক্ষের ব্যাটিংয়ে স্থবিরতা আনতে সচেষ্ট হন।…

  • |

    জন ক্যাম্পবেল

    ২১ সেপ্টেম্বর, ১৯৯৩ তারিখে জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মাঝে-মধ্যে অফ-ব্রেক বোলিং করে থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ট্যাকি হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ক্রিস গেইলকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছেন। মাঠের সর্বত্র ব্যাট হাতে ছড়ি ঘুরাতে পছন্দ করেন। ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়ার পূর্বে ২০১০…

  • |

    ম্যাথু নিকোলসন

    ২ অক্টোবর, ১৯৭৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের সেন্ট লিওনার্ডস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারির কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ১৯৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘নিকো’ ডাকনামে ভূষিত ম্যাথু নিকোলসন ১.৯৭ মিটার উচ্চতার অধিকারী। নিউ সাউথ ওয়েলসে খেলা শিখতে শুরু করেন। বিদ্যালয়ের তারকা খেলোয়াড়…

  • |

    নায়ল ও’ব্রায়ান

    ৮ নভেম্বর, ১৯৮১ তারিখে ডাবলিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি বামহাতে ব্যাটিং করতেন। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘প্যাডি’ ডাকনামে ভূষিত নিয়ল ও’ব্রায়ান ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার অধিকারী। ডাবলিনভিত্তিক মারিয়ান কলেজে অধ্যয়ন করেছেন। ২০০৪ থেকে ২০১৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…

  • | |

    টেরি অল্ডারম্যান

    ১২ জুন, ১৯৫৬ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিয়েছেন। মিডিয়াম পেসার হিসেবে দৃশ্যতঃ ইংল্যান্ডের মাটিতে দূর্দমনীয় ছিলেন। সর্বদাই মৃদু হাসি নিয়ে বোলিংয়ে অগ্রসর হতেন। যতক্ষণ বোলিংয়ে অগ্রসর হতেন, ততক্ষণ পর্যন্ত…

  • |

    প্রভাত জয়সুরিয়া

    ৫ নভেম্বর, ১৯৯১ তারিখে মাতালে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। মাতালেভিত্তিক ক্রাইস্টচার্চ কলেজ ও কলম্বোভিত্তিক লাম্বিনি কলেজে অধ্যয়ন করেছেন। ২০১১-১২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কোল্টস ক্রিকেট ক্লাব ও…