| |

সদানন্দ বিশ্বনাথ

২৯ নভেম্বর, ১৯৬২ তারিখে কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৮০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৮৯-৯০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছেন।

১৯৮৫ থেকে ১৯৮৮ সময়কালে ভারতের পক্ষে তিনটিমাত্র টেস্ট ও ২২টি ওডিআইয়ে অংশ নিয়েছেন। স্ট্যাম্পের পিছনে অবস্থানের পাশাপাশি সামনে থেকে দূর্দান্ত ভূমিকা রেখেছিলেন। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভূত্বকালীন বেশ সফল ছিলেন।

২০ জানুয়ারি, ১৯৮৫ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। ১৯৮৫ সালের বেনসন এন্ড হেজেস বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে খ্যাতি লাভ করেন। ঐ প্রতিযোগিতায় ভারত দলের স্মরণীয় শিরোপা জয়ে অন্যতম ভূমিকা রাখেন। অধিনায়ক সুনীল গাভাস্কারের কাছ থেকে তাঁর উইকেট-রক্ষণের কুশলতায় উচ্ছ্বসিত প্রশংসা কুড়ান। পাকিস্তানের বিপক্ষে চূড়ান্ত খেলায় জাভেদ মিয়াঁদাদকে স্ট্যাম্পিং করে বিদেয় করেন।

১৯৮৫-৮৬ মৌসুমে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে শ্রীলঙ্কা গমন করেন। ৩০ আগস্ট, ১৯৮৫ তারিখে কলম্বোর এসএসসিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। লালচাঁদ রাজপুতের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ২০ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, তিনটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

কিন্তু, পরবর্তী বছরগুলোয় তাঁর খেলার মান নিচেরদিকে চলে যেতে থাকে ও দীর্ঘদিন আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন চলমান রাখতে পারেননি। ২০ জানুয়ারি, ১৯৮৫ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন। আন্তর্জাতিক পর্যায়ে ছন্দহীন খেলা প্রদর্শনসহ কিরণ মোরে ও চন্দ্রকান্ত পণ্ডিতের উত্থানে তাঁর খেলোয়াড়ী জীবনে বিরূপ প্রভাব ফেলে। এরফলে, খেলার জগৎ থেকে অবসর গ্রহণ করতে বাধ্য হন।

উপসাগরীয় দেশ ও নিজ শহর ব্যাঙ্গালোরে কয়েকটি চাকুরীর চেষ্টায় থাকাকালীন ১৯৯৫ সালে জীবনে নতুন সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি হয়। এ পর্যায়ে বিসিসিআই থেকে সাবেক ভারতীয় খেলোয়াড়দেরকে সেকান্দারাবাদে আম্পায়ার পরীক্ষায় অংশ নেয়ার জন্যে আমন্ত্রণ জানানো হয়। অপর নয়জন সাবেক টেস্ট ক্রিকেটার – যশপাল শর্মা, মনিন্দার সিং, প্রণব রায়, পার্থসারথী শর্মাকে পাশ কাটিয়ে শীর্ষে অবস্থান করেন। এ ক্রীড়ার সাথে নতুন সম্পর্কের ক্ষেত্র তৈরী হয়। তিনি বলেন, ‘এরফলে খেলায় আম্পায়ার হিসেবে আমার ভালোবাসা চলমান থাকবে। আন্তর্জাতিক আম্পায়ার শ্রীনিবাস বেঙ্কটরাঘবন সফলতার সাথে অবসর নিলে আমরা তাঁর অভাব অনুভব করি। একদিন আমরাও মধ্যবিন্দুতে অবস্থান করতে পারবো।’

খেলোয়াড়ী জীবন শেষে ১৯৯৫ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৩টি প্রথম-শ্রেণীর খেলা, ১৪টি লিস্ট-এ খেলা ও ১০টি টি২০ খেলায় অংশ নিয়েছেন। এছাড়াও বিসিসিআই ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে আরও ১২৮টি খেলার সাথে যুক্ত ছিলেন। তন্মধ্যে, কর্ণাটক প্রিমিয়ার লীগ ও বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেছেন। তারপরও সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের দিকে যেতে চেয়েছেন। সময়ের সাথে সাথে অন্যান্যরা এ দায়িত্ব থেকে দূরে সরে গেলেও তিনি সাদা পোশাক পরিধান করে দায়িত্ব নিযুক্ত রয়েছেন।

২০০৮ সালে প্রথমবারের মতো বড় ধরনের খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। ব্যাঙ্গালোরে ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের মধ্যকার খেলাটি পরিচালনা করেছিলেন। এছাড়াও, রঞ্জী ট্রফি প্রতিযোগিতার খেলাসহ অগণিত ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে আম্পায়ারিত্ব করেছেন। প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের পরিচর্যায় ব্যাঙ্গালোরে সদানন্দ বিশ্বনাথ ক্রিকেট একাডেমি পরিচালনা করছেন।

Similar Posts

  • | |

    মার্ভ ওয়ালেস

    ১৯ ডিসেম্বর, ১৯১৬ তারিখে অকল্যান্ডের গ্রে লিন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। এছাড়াও, নিউজিল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৩৩-৩৪ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। স্ট্রোকপ্লের ফুলঝুড়ির পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তায় অজস্র রানের…

  • | | | | |

    অজিত ওয়াড়েকর

    ১ এপ্রিল, ১৯৪১ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ, রেফারি ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, বামহাতে মিডিয়াম কিংবা স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। লিকলিকে গড়নের অধিকারী হলেও বলে সপাটে আঘাত করতে পারতেন। নিজস্ব ব্যাটিং কৌশল গ্রহণে অগ্রসর…

  • |

    রঞ্জন দাস

    ১৪ জুলাই, ১৯৮২ তারিখে ঢাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ২০০০-এর দশকের সূচনালগ্নে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১২ মাসের ব্যবধানে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের পক্ষে খেলেছেন। ‘রানা’ নামে পরিচিতি লাভ করেন। ১৯৯৯-২০০০ মৌসুম থেকে ২০০৩-০৪ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী…

  • | |

    ফ্রাঙ্ক সাগ

    ১১ জানুয়ারি, ১৮৬২ তারিখে ডার্বিশায়ারের ইকেস্টন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৬ ফুট উচ্চতার অধিকারী ছিলেন। ডার্বিশায়ারে জন্মগ্রহণ করলেও শৈশবকাল ইয়র্কশায়ারে পাড় করেছেন। চমৎকারভাবে ব্যাটিং বিনোদনে অগ্রসর হতেন। বিশেষতঃ ড্রাইভ মারতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন ও স্কয়ার…

  • |

    লেসেগো সেনোকোয়ান

    ২৪ মে, ১৯৯৭ তারিখে নর্থ ওয়েস্ট প্রভিন্সের ক্লার্কসডর্প এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিং করে থাকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন। লায়েরস্কুল প্রেসিডেন্ট এন্ড সেন্ট কনরাডস কলেজে অধ্যয়ন করেছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নর্থ ওয়েস্টের…

  • | | | | |

    শ্রীনিবাসরাঘবন বেঙ্কটরাঘবন

    ২১ এপ্রিল, ১৯৪৫ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজে জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক, রেফারি ও আম্পায়ার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ‘বেঙ্কট’ ডাকনামে পরিচিতি পান। ১৯৬৩-৬৪ মৌসুম থেকে ১৯৮৪-৮৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয়…