|

এস শ্রীশান্ত

৬ ফেব্রুয়ারি, ১৯৮৩ তারিখে কেরালার কথামঙ্গলমে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী। ‘গপু’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ২০০২-০৩ মৌসুম থেকে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কেরালা ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, এশীয় একাদশ, কিংস ইলাভেন পাঞ্জাব, কোচি তুস্কার্স কেরালা ও রাজস্থান রয়্যালসের পক্ষে খেলেছেন।

প্রতিভাবান ফাস্ট বোলারের মর্যাদা পান। তবে, অচিরেই ক্রিকেটবিহীন সত্ত্বা হিসেবে তাঁর অহংবোধ বড় ধরনের শত্রুতে পরিণত হয়ে পড়ে। তাঁর ফাস্ট বোলিং সম্মোহনের পর্যায়ে উপনীত হয় ও বোলিংয়ের এক পর্যায়ে দলে জয়ের ভিত্তি এনে দিতেন। লেগ-স্ট্যাম্পের দিকে সুইং করাতে পারতেন ও অফ-স্ট্যাম্পের শীর্ষে আঘাত হানতে দক্ষ ছিলেন। মসৃণ বোলিং ভঙ্গীমা নিয়ে অগ্রসর হতে। বল অবমুক্তকরণের পূর্বে সিমের অবস্থান উঁচুতে নিয়ে কব্জী বরাবর রাখতেন।

২০০৫ থেকে ২০১১ সময়কালে ভারতের পক্ষে সর্বমোট ২৭ টেস্ট, ৫৩টি ওডিআই ও ১০টি টি২০আইয়ে অংশ নিয়েছিলেন। ২৫ অক্টোবর, ২০০৫ তারিখে নাগপুরে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।

২০০৫-০৬ মৌসুমে নিজ দেশে অ্যান্ড্রু ফ্লিনটফের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১ মার্চ, ২০০৬ তারিখে নাগপুরে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৪/৯৫ ও ০/৩৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, ম্যাথু হগার্ডের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে খেলাটি ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

২০০৯-১০ মৌসুমে নিজ দেশে কুমার সাঙ্গাকারা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ২৪ জুন, ২০০৯ তারিখে কানপুরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে অংশ নেন। দূর্দান্ত ক্রীড়াশৈলী উপহার দেন। খেলায় তিনি ৫/৭৫ ও ১/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ১৪৪ রানের ব্যবধানে জয় পায় এবং তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ঐ টেস্টে তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

২০১১ সালে এমএস ধোনি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ১৮ আগস্ট, ২০১১ তারিখে ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ৩/১২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০ ও ৬ রান সংগ্রহ করেছিলেন। তবে, ইয়ান বেলের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৮ রানে জয় পেয়ে ৪-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

১৩ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের খেলা গড়াপেটা বিতর্কের সাথে যুক্ত থাকায় বিসিসিআই কর্তৃক আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়েন। এরফলে ক্রিকেট বিশ্বে সিম ও সহজাত আউট-সুইঙ্গারে পারদর্শী ফাস্ট বোলারের অনুপস্থিতি লক্ষ্য করে।

ভারতের মাটিতে একদিনের আন্তর্জাতিকে অ্যান্ড্রু সায়মন্ডস প্রভূত্ব দেখালেও তাঁর বলে কট এন্ড বোল্ড হয়েছিলেন। জোহানেসবার্গে আন্দ্রে নেল ছক্কা হাঁকালেও পরের বলেই শিকারে পরিণত হয়েছিলেন। জন্মদিনের তাৎক্ষণিক নৃত্যে প্রত্যেকেই হতবাক হয়ে পড়েছিলেন।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক পর্যায়ে ৫/৪০ লাভ করেছিলেন। হাশিম আমলাকে হতবিহ্বল করে দিয়েছিলেন। লেগ-স্ট্যাম্পের দিকে আসা বলে কিছুটা দেরীতে আসলে ব্যাটের প্রান্ত স্পর্শে দ্বিতীয় স্লিপে চলে যায়। জ্যাক ক্যালিসকেও একইভাবে বিদেয় করেন।

অদ্ভূতভাবে খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। অসম্ভব উচ্চতায় আরোহণের পরপরই বেশ নিচেরদিকে খেলার মানকে নিয়ে যান। আরও একটি বিতর্কিত ঘটনায় নিজেকে জড়ান। ২০০৮ সালে মোহালিতে আইপিএলের খেলায় মুম্বই ইন্ডিয়ান্সের ভারপ্রাপ্ত অধিনায়ক হরভজন সিংয়ের সাথে ঝগড়া করেন। শিশুসূলভ আচরণের বিষয়টি পরবর্তীতে সংবাদ শিরোনামে পরিণত হয়।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টি২০ প্রতিযোগিতায় ম্যাথু হেইডেনকে বোল্ড করে বিরাটভাবে উৎফুল্ল হন। তাঁকে বিদেয় করার পূর্বে পিচে দুই হাতে আঘাত করেছিলেন। তাঁর এ আগ্রাসী প্রতিক্রিয়া ক্রিকেট বিশ্বে অনেকটা নতুন কিছু দেখার ন্যায় ছিল।

তারকা ব্যাটসম্যানদের বিপক্ষে নিজেকে মেলে ধরতে বেশ ভালোবাসতেন। চ্যালেঞ্জার ট্রফিতে শচীন তেন্ডুলকরকেও এর বাইরে রাখেননি। এর খেসারতস্বরূপ শচীন তেন্ডুলকর কেরালার গতিদানবের বল থেকে দুইটি ছক্কা হাঁকিয়েছিলেন।

গ্রায়েম স্মিথের সাথে মৌখিক বিবাদে জড়ান। এমএস ধোনি সম্ভবতঃ প্রথম ব্যক্তি হিসেবে তাঁর আচরণের বিষয়ে জনসমক্ষে প্রকাশ করেছিলেন। এক সময়ে ক্রিকেট মাঠের বাইরের দিকে তাঁর চলে যাবার বিষয়ে জোড়ালো চিৎকারের মাধ্যমে সতর্ক করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে মিড-অফের অনেক বাইরে অবস্থান করলে এমএস ধোনি হতাশ হয়ে পড়েন। তাঁকে উদ্দেশ্য করে বলেন যে, ‘শ্রীশান্ত সামনে আস। বান্ধবীর পিছনে থেকো না।’

২০১৬ সালে বিজেপিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত। ভুবনেশ্বরী কুমারী নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন।

Similar Posts

  • |

    মেজর বুথ

    ১০ ডিসেম্বর, ১৮৮৬ তারিখে ইয়র্কশায়ারের লোটাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯১০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ফালনেক স্কুলে অধ্যয়ন করেছেন। বিদ্যালয়ে অধ্যয়নকালীন ক্রিকেটের সাথে সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে, মেক্সবোরা লীগের সাথে জড়িত পাডসে সেন্ট লরেন্স ও ওয়াদ অ্যাথলেটিক ক্লাবের…

  • | |

    গ্যারি কার্স্টেন

    ২৩ নভেম্বর, ১৯৬৭ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। রন্ডেবশ বিএইচএসে অধ্যয়ন করেন। এরপর, কেপটাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৭-৮৮ মৌসুম…

  • | | | |

    কৃষ শ্রীকান্ত

    ২১ ডিসেম্বর, ১৯৫৯ তারিখে তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণকারী ক্রিকেটার, ধারাভাষ্যকার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে কার্যকর অফ-ব্রেক বোলিংশৈলী প্রদর্শন করতেন। ভারত ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। বিদ্যুৎ প্রকৌশলী হিসেবে শিক্ষালাভ করেন। চেন্নাইভিত্তিক গুইন্ডির ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়ন করেছিলেন তিনি। সহজাত প্রকৃতির তীক্ষ্ণ দৃষ্টি ও অতিদ্রুততার সাথে ভারসাম্য বজায়…

  • |

    চার্লস পাসাইলাইগু

    ৪ আগস্ট, ১৯০১ তারিখে জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৩৮-৩৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। সব মিলিয়ে মাত্র ১২টি প্রথম-শ্রেণীর ক্রিকেট…

  • | |

    রফিকুল খান

    ৭ নভেম্বর, ১৯৭৭ তারিখে রাজশাহীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ২০০০-এর দশকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। রাজশাহীর ক্রিকেট অঙ্গনে অন্যতম খ্যাতিমান ক্রিকেটার হিসেবে স্বীকৃতি লাভ করেন। ২০০০-০১ মৌসুম থেকে ২০০৮-০৯ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া পর্যায়ের প্রথম-শ্রেণীর ক্রিকেটে রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব…

  • | |

    লঙ্কা ডি সিলভা

    ২৯ জুলাই, ১৯৭৫ তারিখে কুরুনেগালায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯০-এর দশকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ৪ ইঞ্চির উচ্চতার অধিকারী। এরফলে, ক্ষুদ্র কাঁধের অধিকারী ছিলেন। কুরুনেগালাভিত্তিক সেন্ট অ্যানেস কলেজে অধ্যয়ন করেছেন। ১৯৯১-৯২ মৌসুম থেকে ২০১১-১২ মৌসুম পর্যন্ত সময়কালে…