|

দিলীপ সরদেশাই

৮ আগস্ট, ১৯৪০ তারিখে পর্তুগীজ অধ্যূষিত গোয়ার মারগাঁওয়ে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে বোলিং কর্মে অগ্রসর হতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৬০-৬১ মৌসুম থেকে ১৯৭২-৭৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বোম্বের প্রতিনিধিত্ব করেছেন। কিশোর বয়সে অধ্যয়নের লক্ষ্যে বোম্বেতে চলে আসেন। গোয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে ভারত দলে খেলেছেন। ব্যাটসম্যান ছিলেন। ভারতীয় ক্রিকেটে নবজাগরণের ব্যক্তি ছিলেন। তাঁর সন্তান রাজদীপ বলেন যে, ১৭ বছরের পূর্ব-পর্যন্ত উপযুক্ত টার্ফ উইকেটে তিনি খেলেননি। ২১ বছর বয়সে উঁচু স্তরের ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৫৯-৬০ মৌসুমে বোম্বে বিশ্ববিদ্যালয়ের সদস্যরূপে রোহিতন বাড়িয়া ট্রফিতে অংশ নেন। এরফলে, নভেম্বর, ১৯৬০ সালে সফররত পাকিস্তানী একাদশের বিপক্ষে খেলার জন্যে ভারতের বিশ্ববিদ্যালয় দলের সদস্যরূপে অংশগ্রহণের জন্যে মনোনীত হন। পুনায় পাকিস্তানের বিপক্ষে তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। ফজল মাহমুদের ন্যায় তারকা বোলারের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলেন। পরবর্তীতে, বোর্ড সভাপতি একাদশের প্রতিনিধিত্ব করে পাকিস্তানের বিপক্ষে নিজস্ব প্রথম শতক হাঁকান। বোম্বের পক্ষে রঞ্জী ট্রফিতে অংশ নেয়ার পূর্বেই এ সফলতা পেয়েছিলেন।

১৯৬১ থেকে ১৯৭২ সময়কালে ভারতের পক্ষে সর্বমোট ৩০ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৬১-৬২ মৌসুমে নিজ দেশে টেড ডেক্সটারের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১ ডিসেম্বর, ১৯৬১ তারিখে কানপুরে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ফারুক ইঞ্জিনিয়ারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলাটি ড্রয়ে পরিণত হয় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় এগুতে থাকে। একমাত্র ইনিংসে ২৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেন।

১৯৬২ সালে নরি কন্ট্রাক্টরের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো বিদেশ সফরে যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের স্বার্থক সফরে তিন শতক সহযোগে ৬৪২ রান তুলে নিজেকে স্মরণীয় করে রেখেছেন। ওয়েস হল ও চার্লি গ্রিফিথের ন্যায় বোলারের বিপক্ষে খেলার জন্যে যে-কোন তরুণ ক্রিকেটারের জন্যে অগ্নিপরীক্ষা ছিল। ঐ সফরে চার্লি গ্রিফিথ নিজেকে দ্রুতগতিসম্পন্ন বোলার হিসেবে চিত্রিত করেছিলেন। কিন্তু, প্রথমবারের মতো তাঁর বল মোকাবেলায় যথেষ্ট সচেতনতার পরিচয় দেন। তাঁর বাউন্সার থেকে নরি কন্ট্রাক্টর গুরুতর আহত হলে শূন্যতা পূরণে স্বেচ্ছায় ব্যাটিং উদ্বোধনে নিজেকে এগিয়ে নিয়ে আসেন। সিরিজের বাদ-বাকী টেস্টগুলোয়ও এ ধারা অব্যাহত থাকে।

১৯৬৪-৬৫ মৌসুমে নিজ দেশে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২ মার্চ, ১৯৬৫ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে সফররত নিউজিল্যান্ড দলের বিপক্ষে খেলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে ১/০ থাকাকালীন রিটায়ার্ড হার্ট হলে মাঠের বাইরে চলে যান। অবশ্য, প্রথম ইনিংসে ২২ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

১৯৭২-৭৩ মৌসুমে নিজ দেশে টনি লুইসের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২০ ডিসেম্বর, ১৯৭২ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ১২ ও ১০ রান সংগ্রহ করতে পেরেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করিয়েছিলেন। সফরকারীরা ৬ উইকেটে জয় পেয়ে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

মাকারান্ড ওয়াইনগঙ্কা তাঁর ‘গাটস এন্ড গ্লোরি’ শীর্ষক গ্রন্থে দিলীপ সরদেশাই সম্পর্কে দারুণ তথ্য প্রকাশ করেছিলেন। ভবিষ্যতের পত্নী নন্দিনী পন্তের সাথে পরিচয়কালীন তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটার ছিলেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিনি তাঁর প্রথম বিদেশ সফরকালীন প্রত্যেক দিনই চিঠি বিনিময় করতেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফর থেকে দেশে ফিরে আসাকালীন তাঁরা ৯০টি চিঠি বিনিময় করেছিলেন। নন্দিনী বলেছেন যে, আমার ভালোবাসার চিঠিগুলোর অর্ধেকই তাঁর ইংরেজী বানানের বিষয়ে ব্যয় করেছিলেন। তবে, তাঁদের ভালোবাসা বেশ গভীর থেকে গভীরতর ছিল। সেখান থেকেই আমাকে শিক্ষকতার দিকে নিয়ে যেতে সহায়তা করে। ২ জুলাই, ২০০৭ তারিখে ৬৬ বছর ৩২৮ দিন বয়সে মুম্বইয়ে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    প্রসিদ্ধ কৃষ্ণা

    ১৯ ফেব্রুয়ারি, ১৯৯৬ তারিখে কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০১৫-১৬ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, বেলারি তুস্কার্স, ভারত ‘এ’, কলকাতা নাইট…

  • |

    রয় মার্শাল

    ২৫ এপ্রিল, ১৯৩০ তারিখে বার্বাডোসের ফারমার্স প্লান্টেশন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিংয়ে নামতেন এবং ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। পিতা স্কটিশ বংশোদ্ভূত গম চাষী ছিলেন। মাঠেই পিচ তৈরি করে খেলতেন। দশ বছরের মধ্যেই টার্ফ, ম্যাট ও কংক্রিট পিচে…

  • | |

    জন গাই

    ২৯ আগস্ট, ১৯৩৪ তারিখে নেলসনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দ্রুত পদসঞ্চালনায় মজবুত প্রতিরক্ষাব্যূহ সহকারে ও অসম্ভব ধৈর্য্যশক্তির পরিচয় দিয়েছেন। এছাড়াও, বলকে সজোরে আঘাত করাসহ উঁচুতে বলকে প্রেরণ করার অধিকারী ছিলেন। ১৯৫৩-৫৪ মৌসুমে ১৯ বছর বয়সে ৫৭ ও ১১৫ রানের ইনিংস…

  • |

    ডন ব্রেনান

    ১০ ফেব্রুয়ারি, ১৯২০ তারিখে ইয়র্কশায়ারের একলেসহিল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতে পারতেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ব্রাডফোর্ড লীগে ডাউনসাইড দলে খেলেন। ১৯৪৭ থেকে ১৯৬৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। তন্মধ্যে, ১৯৪৭ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ার…

  • |

    আর্নল্ড ফদারগিল

    ২৬ আগস্ট, ১৮৫৪ তারিখে নর্দাম্বারল্যান্ডের নিউক্যাসল আপোন টাইন এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সমারসেটের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, এমসিসি’র মাঠকর্মীর দায়িত্ব পালন করেছেন। ১৮৮২ সাল থেকে…

  • |

    বানি লুকাস

    ২০ ফেব্রুয়ারি, ১৮৫৭ তারিখে লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় জন্মগ্রহণকারী শৌখিন ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটিং উদ্বোধন কর্মে মনোনিবেশ ঘটাতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে স্লো বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। আইনজীবী অর্টন লুকাস ও মেরি র‌্যাচেল দম্পতির সন্তান ছিলেন। আপিংহামে ভর্তি হন। ১৮৭৩-৭৪ মৌসুমে সেখানকার প্রথম একাদশ দলের সদস্য ছিলেন। আপিংহামে অধ্যয়ন শেষে কেমব্রিজ…