|

ওয়াশিংটন সুন্দর

৫ অক্টোবর, ১৯৯৯ তারিখে তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, বামহাতে ব্যাটিং করেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

বয়সভিত্তিক ক্রিকেট খেলার মধ্য দিয়ে তাঁর খেলোয়াড়ী জীবনের উত্তরণ ঘটতে থাকে। পিতা এম সুন্দর তামিলনাড়ুর রঞ্জী ট্রফি দলের সম্ভাব্য ক্রিকেটার ছিলেন। তবে, চূড়ান্ত দলে ঠাঁই পাননি। এম শৈলজা নাম্নী ভগ্নী রয়েছে। ব্যাট ক্রয় ও আনুষাঙ্গিক আর্থিক সহযোগিতার কারণে ধর্মপিতা পিডি ওয়াশিংটনের সম্মানার্থে তাঁর নামকরণ করেন।

বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রতিযোগিতা শেষে সকলের হৃদয়ে ঠাঁই করে নেন। তবে, ঐ প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে পরাজিত হয়ে ভারত দলকে রানার্স-আপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, জোন্স টুটি প্যাট্রিয়টস, মাদ্রাজ রাবার ফ্যাক্টরি, রাইজিং পুনে সুপারজায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ খেলেছেন।

২০১৬-১৭ মৌসুমের রঞ্জী ট্রফি প্রতিযোগিতায় তামিলনাড়ু দলের পক্ষে খেলেন। ৬ অক্টোবর, ২০১৬ তারিখে রোহতকে মুম্বই বনাম তামিলনাড়ুর মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। শুরুতে উদীয়মান তরুণ হিসেবে শীর্ষসারিতে ব্যাটিং করেছেন। এছাড়াও, কার্যকর অফ-স্পিন বোলিং করেন। কিন্তু, খেলোয়াড়ী জীবনের পরবর্তী দিনগুলোয় ব্যাটসম্যানের পরিবর্তে নিজেকে ধীরে ধীরে বোলারের দিকে নিয়ে যান।

২০১৭ সালের ইন্ডিয়ান টি২০ লীগে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে পুনেভিত্তিক বিশেষ প্রাধিকারপ্রাপ্ত দল রাইজিং পুনে সুপারজায়ান্টের পক্ষে খেলার জন্যে চুক্তিতে আবদ্ধ হলে সংবাদ শিরোনামে চলে আসেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি মিতব্যয়ী বোলিং করে চমক দেখাতে থাকেন। ১৮ বছর বয়সী ওয়াশিংটন সুন্দরকে ভারতের পরবর্তী প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে চিত্রিত করতে সচেষ্ট হন। ইন্ডিয়ান টি২০ লীগের ১০ম আসরে প্রথম দল হিসেবে খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। খেলায় তিনি তিন উইকেট লাভ করেন।

এরপর, তামিলনাড়ু প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরেও এ ধারা অব্যাহত রাখেন। শীর্ষ রান সংগ্রাহকের পাশাপাশি শীর্ষ উইকেট লাভকারীদের তালিকায়ও নিজেকে ঠাঁই করে নেন। এ সকল কৃতিত্বের কারণে জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রিত হন।

২০১৭ সাল থেকে ভারতের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ১৩ ডিসেম্বর, ২০১৭ তারিখে মোহালিতে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত-ওভারের খেলায় ভারতের সদস্যরূপে ওডিআইয়ে প্রথমবারের মতো অংশ নেন। এরপর, ভারতের টি২০আই দলের সদস্য হন। ৮ ডিসেম্বর, ২০২০ তারিখে মুম্বইয়ে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে টি২০আইয়ে প্রথমবারের মতো খেলেন। ফলশ্রুতিতে, ১৮ বছর ৮০ দিন বয়স নিয়ে ভারতের সর্বকনিষ্ঠ টি২০আই অভিষেকধারী খেলোয়াড়ের মর্যাদা পান। পরের বছর নিলামের মাধ্যমে বেঙ্গালুরুর বিশেষ প্রাধিকারপ্রাপ্ত দলের সদস্য হন। তবে, তেমন খেলার সুযোগ হয়নি তাঁর।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার অংশগ্রহণে নিদাহাস ত্রি-দেশীয় সিরিজে ভারত দলের অন্যতম সদস্য ছিলেন। নিজস্ব প্রথম তিন-উইকেটের সন্ধান পান। এরফলে, সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টি২০আইয়ে এ সফলতার অধিকারী হন। সব মিলিয়ে ঐ প্রতিযোগিতায় ৮ উইকেট দখল করেন ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কারপ্রাপ্ত হন।

২০২০-২১ মৌসুমে অজিঙ্কা রাহানে’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ১৫ জানুয়ারি, ২০২১ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। টি নটরাজনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। দূর্দান্ত খেলেন। খেলায় তিনি ৩/৮৯ ও ১/৮০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৬২ ও ২২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, ঋষভ পন্তের অসাধারণ ব্যাটিংশৈলীর কারণে সফরকারীরা ৩ উইকেটে জয়লাভ করে ও ২-১ ব্যবধানে সিরিজ করায়ত্ত্ব করে নেয়।

একই মৌসুমে নিজ দেশে জো রুটের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ৪ মার্চ, ২০২১ তারিখে আহমেদাবাদে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ১/১৪ ও ০/১৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেন। তবে, ঋষভ পন্তের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে খেলায় স্বাগতিকরা ইনিংস ও ২৫ রানে জয় পেয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জয় করে।

২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে টম ল্যাথামের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১ নভেম্বর, ২০২৪ তারিখে ওয়াংখেড়েতে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ৪/৮১ ও ০/৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৩৮* ও ১২ রান সংগ্রহ করেন। তবে, এজাজ প্যাটেলের স্মরণীয় বোলিংনৈপুণ্যে সফরকারীরা মাত্র ২৫ রানে জয়লাভ করলে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

২০২৫ সালে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। ৩১ জুলাই, ২০২৫ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যাট হাতে নিয়ে ২৬ ও ৫৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, খেলায় তিনি ০/১৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, মোহাম্মদ সিরাজের বল হাতে নিয়ে অপূর্ব বোলিং কৃতিত্বের কারণে স্বাগতিকরা নাটকীয়ভাবে ৬ রানে পরাভূত হলে সিরিজটি ২-২ ব্যবধানে শেষ হয়।

Similar Posts

  • |

    সিলভেস্টার ক্লার্ক

    ১১ ডিসেম্বর, ১৯৫৪ তারিখে বার্বাডোসের লিড ভেল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘সিলভার্স’ ডাকনামে ভূষিত সিলভেস্টার ক্লার্ক ৬ ফুট ২ ইঞ্চি দীর্ঘ উচ্চতাসহ শক্ত মজবুত গড়নের অধিকারী ছিলেন। সেন্ট বাথোলমিউজ বয়েজ স্কুলে অধ্যয়ন করেছেন।…

  • |

    মার্ক রাশমেয়ার

    ৭ জানুয়ারি, ১৯৬৫ তারিখে কেপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। কিশোর অবস্থাতেই তাঁর মাঝে ব্যতিক্রমী প্রতিভা লক্ষ্য করা যায়। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স ও ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৩-৮৪…

  • |

    বিল পন্সফোর্ড

    ১৯ অক্টোবর, ১৯০০ তারিখে ভিক্টোরিয়ার নর্থ ফিটজরয় এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। উইলিয়াম পন্সফোর্ড ও এলিজাবেথ দম্পতির চার সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন। নর্থ ফিটজরয়ের আলফ্রেড ক্রিসেন্ট স্টেট স্কুলে অধ্যয়ন। সেখানে ক্রিকেটে দুইবার পদক লাভ…

  • |

    কিসি কার্টি

    ১৯ মার্চ, ১৯৯৭ তারিখে সেন্ট মার্টিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২৫ বছর বয়সে মে, ২০২২ সালে নেদারল্যান্ডস সফরের জন্যে মনোনীত হন। এরফলে, সেন্ট মার্টিন দ্বীপের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার সুযোগ পান। ৩১ মে,…

  • |

    মার্ক বার্মেস্টার

    ২৪ জানুয়ারি, ১৯৬৮ তারিখে নাটাল প্রদেশের ডারবান এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯০-এর দশকে জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। সহজাত প্রকৃতির খেলোয়াড়ের চেয়েও নিজেকে এগিয়ে রেখেছিলেন। সিম বোলার ছিলেন। ডানহাতি মিডিয়াম-পেস বোলার হিসেবেই নিজের প্রতিভাকে বিকশিত করার চেষ্টা চালিয়ে গেছেন। নিজের সেরা…

  • |

    মুত্তিয়া মুরালিধরন

    ১২ এপ্রিল, ১৯৭২ তারিখে ক্যান্ডিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার অধিকারী। ১৯৮৯-৯০ মৌসুম থেকে ২০১০ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কন্দুরাতা এবং…