| |

মারে বিসেট

চিত্র – মারে বিসেট
নাম মারে বিসেট
ইংরেজ নাম Murray Bisset
পূর্ণাঙ্গ নাম মারে বিসেট
অন্য নাম এম বিসেট, স্যার মারে বিসেট
পদবী নাইট
জন্ম ১৪ এপ্রিল, ১৮৭৬
পোর্ট এলিজাবেথ, কেপ প্রভিন্স
মৃত্যু ২৪ অক্টোবর, ১৯৩১
সলসবারি, রোডেশিয়া
উচ্চতা
পরিবার গ্লেডিজ ভায়োলেট ডিফোর্ড (স্ত্রী)
আর্চিবল্ড হ্যামিল্টন মারে (পুত্র)
শিক্ষাপ্রতিষ্ঠান
ব্যাটিং ডানহাতি
বোলিং স্লো লেফট-আর্ম অর্থোডক্স
ফিল্ডিং উইকেট-রক্ষক
ভূমিকা উইকেট-রক্ষক, অধিনায়ক
আন্তর্জাতিক দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল
(১৮৯৯ – ১৯১০)
টেস্ট ক্যাপ ৩৯
প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকা ব ইংল্যান্ড
জোহানেসবার্গ, ১৪ ফেব্রুয়ারি, ১৮৯৯
শেষ টেস্ট দক্ষিণ আফ্রিকা ব ইংল্যান্ড
কেপটাউন, ১১ মার্চ, ১৯১০
ঘরোয়া দল ওয়েস্টার্ন প্রভিন্স

১৪ এপ্রিল, ১৮৭৬ তারিখে কেপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রাজনীতিবিদ ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংসহ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন।

১৮৯৪-৯৫ মৌসুম থেকে ১৯০৯-১০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। অনেকগুলো বছর দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

১৮৯৯ থেকে ১৯১০ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৯৮-৯৯ মৌসুমে নিজ দেশে লর্ড হকের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে উভয়টিতেই পরাজিত হয় তাঁর দল। ১৪ ফেব্রুয়ারি, ১৮৯৯ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। হাওয়ার্ড ফ্রান্সিস, রবার্ট গ্রাহাম, রবার্ট ডোয়ার, ভিনসেন্ট ট্যানক্রেড ও উইলিয়াম সলোমনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। টেস্ট অভিষেকেই তিনি অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছিলেন। মাত্র ২২ বছর ৩০৬ দিন বয়সে দলকে পরিচালনা করেন। এরফলে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার কনিষ্ঠ অধিনায়কের মর্যাদা পান। অর্ধ-শতাব্দীকাল তাঁর এ রেকর্ড টিকে থাকে ও ১৯৫৭ সালে ভেঙ্গে যায়। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৩৫ ও ২১* রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, উইকেটের পিছনে অবস্থান করে একটি স্ট্যাম্পিং ও সমসংখ্যক ক্যাচের সাথে নিজেকে জড়ান। ঐ খেলায় তাঁর দল ৩২ রানে পরাজয়বরণ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা পিছিয়ে পড়ে।

১৯০১ সালে ইংল্যান্ড সফরেও দলের নেতৃত্বে থাকেন। তবে, ঐ সফরে কোন টেস্টের আয়োজন করা হয়নি। ইংল্যান্ড থেকে ফিরে আইন ও রাজনৈতিক জগতে প্রবেশ করেন। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে থাকেন। টেস্ট অভিষেকের এগারো বছর পর পুণরায় দলে যুক্ত হন।

১৯০৯-১০ মৌসুমে নিজ দেশে ফ্রেডরিক ফেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১১ মার্চ, ১৯১০ তারিখে কেপটাউনে সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে নিয়ে ৪ ও ২৭* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে একটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। ৯ উইকেটে পরাজিত হলেও স্বাগতিকরা ৩-২ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

এরপর, ক্রিকেট থেকে অবসর নিয়ে আইনপেশায় জড়িয়ে পড়েন। ১৯১৪ সালে সাউথ আফ্রিকান পার্টির প্রার্থী হিসেবে দক্ষিণ আফ্রিকার আইনসভায় নির্বাচিত হন। ১৯২৪ সাল পর্যন্ত এ পদে ছিলেন। ১৯২৮ সালে কমনওয়েলথে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ নাইট পদবী লাভ করেন।

বোয়ের যুদ্ধে অংশ নেন। সেখানে ক্রিকেটার্স কোর নামের দল গঠন করেন। বিংশ শতাব্দী প্রথমার্ধ্বে কেপটাউনের প্রথিতযশা আইনজীবীদের অন্যতম ছিলেন। এক পর্যায়ে সাউদার্ন রোডেশিয়ার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। দুইবার সাউদার্ন রোডেশিয়ায় অন্তর্বর্তীকালীন গভর্নর ছিলেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ২৯ এপ্রিল, ১৯০৫ তারিখে গ্লেডিজ ভায়োলেট ডিফোর্ড নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির আর্চিবল্ড হ্যামিল্টন মারে নামীয় পুত্র সন্তান ছিল। ২৪ অক্টোবর, ১৯৩১ তারিখে রোডেশিয়ার সলসবারিতে ৫৫ বছর ১৯৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুকালীন সলসবারিতে দ্বিতীয় মেয়াদে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Similar Posts

  • | | |

    জো রুট

    ৩০ ডিসেম্বর, ১৯৯০ তারিখে ইয়র্কশায়ারের শেফিল্ডে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক কিংবা লেগ-ব্রেক বোলিং করেছেন। ইংল্যান্ডের পক্ষে সকল স্তরের ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। হেলেন ও ম্যাট রুট দম্পতির জ্যেষ্ঠ সন্তান তিনি। খেলোয়াড়ী জীবনের শুরুতে শেফিল্ড কলেজিয়েট সিসি’র পক্ষে খেলেছেন। এ…

  • |

    সাদিরা সামারাবিক্রমা

    ৩০ আগস্ট, ১৯৯৫ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডানহাতে ব্যাটিং করেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘ সংস্করণের খেলায় দৃষ্টিনন্দন উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন। মাঝারিসারিতে ব্যাটিং করতেন। সীমিত-ওভারের ক্রিকেটে নিয়মিতভাবে দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দ্রুত রান তুলতে তৎপরতা দেখাতেন। বিদ্যালয় থেকে চলে আসা খুব স্বল্পসংখ্যক খেলোয়াড়দের…

  • | |

    ওয়ালি হার্ডিঞ্জ

    ২৫ ফেব্রুয়ারি, ১৮৮৬ তারিখে লন্ডনের গ্রীনউইচ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, ফুটবলার ও কোচ ছিলেন। মূলতঃ ইনিংস উদ্বোধনে নামতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্ট দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০২ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। কেন্টের ৬৪তম ক্যাপধারী খেলোয়াড় ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রয়্যাল…

  • |

    চাক ফ্লিটউড-স্মিথ

    ৩০ মার্চ, ১৯০৮ তারিখে ভিক্টোরিয়ার স্টাওয়েল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে রিস্ট-স্পিন বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। তৎকালীন ভারতের সংবাদপত্র ব্যবস্থাপক ফ্লিটউড স্মিথ ও ফ্রান্সেস অ্যালাইস দম্পতির তৃতীয় সন্তান ছিলেন। স্টাওয়েল প্রাইমারি স্কুলে পড়াশুনো করেন। এরপর, ৬ ফুট ১…

  • |

    রিচার্ড কলিঞ্জ

    ২ এপ্রিল, ১৯৪৬ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলারের দায়িত্ব পালন করতেন। বামহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৬৩-৬৪ মৌসুম থেকে ১৯৭৭-৭৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া পর্যায়ের নিউজিল্যান্ডীয় ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, নর্দার্ন ডিস্ট্রিক্টস ও ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া আসরের ক্রিকেটে তারকা…

  • |

    চার্লি স্মিথ

    ২৫ ডিসেম্বর, ১৮৭২ তারিখে কেপ কলোনির গ্যামটুস রিভার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, কার্যকর বোলিং করতেন। ১৯০০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৯৩-৯৪ মৌসুম থেকে ১৯০৪-০৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন…