|

জেমস সাউদার্টন

১৬ নভেম্বর, ১৮২৭ তারিখে সাসেক্সের পেটওর্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

সাসেক্সের পেটওর্থ এলাকায় জন্মগ্রহণের পরের বছরই তাঁর পরিবার মিচামে চলে যায়। পিতা ১৮৪১ সালে মারা যান ও সেন্ট পিটার এন্ড পল চার্চে তাঁকে সমাহিত করা হয়। মাতা শার্লট ১৮৫১ সালে লন্ডন রোডে বসবাস করতেন। ঐ সময়ে তিনি মিচামে ক্রিকেট খেলতেন। ব্যাটিংয়ে জোর দিলেও বোলিং করতে পারতেন।

১৮৫৪ থেকে ১৮৭৯ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার, সারে ও সাসেক্স দলের প্রতিনিধিত্ব করেছেন। ২৮ সেপ্টেম্বর, ১৮৫৪ তারিখে ব্রাইটনে সারের সদস্যরূপে সাসেক্সের বিপক্ষে খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। অন্যান্য দলের পক্ষে খেললেও তাঁর খেলার মান সাধারণ পর্যায়ের ছিল। ১৮৫৮ সালে ব্যাটসম্যান হিসেবে ২২ গড়ে রান তুলে স্বর্ণালী সময় অতিবাহিত করেছেন। তবে, ১৮৬০-এর দশকে ভিন্ন পন্থায় রেকর্ড গড়েন। এক বছরের মধ্যে সারে, সাসেক্স ও হ্যাম্পশায়ারের পক্ষে খেলেছিলেন। পরবর্তীতে, তাঁকে কাউন্টি পছন্দের বিষয়ে চাপ প্রয়োগ করলে সারে দলকে শীর্ষে রাখেন।

১৮৬০-এর দশকে স্লো বোলিংয়ে উত্তরণ ঘটান ও জনপ্রিয়তা পান। সম্ভবতঃ ১৮৭০-এর দশকে সেরা স্লো বোলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এ পর্যায়ে তিনি ১০ মৌসুমের প্রতিটিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ১৮৬৯ সালে ওভালে সারের সদস্যরূপে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৫ বল থেকে বোল্ড করে ৪ উইকেট পেয়েছিলেন। ১৮৭০ সালে ১৪.৬৩ গড়ে ২১০ উইকেট দখল করেছিলেন। ১৯৭৫ সালে সাউথের সদস্যরূপে নর্থের বিপক্ষে প্রথম ৯ উইকেট দখল করেন। ডব্লিউজি গ্রেস শেষ খেলোয়াড় হিসেবে রান-আউটে বিদেয় নিয়েছিলেন।

১৮৭৭ সালে ইংল্যান্ডের পক্ষে সব মিলিয়ে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৭৬-৭৭ মৌসুমে জেমস লিলিহোয়াইট জুনিয়রের নেতৃত্বাধীন দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ঐ সফরে টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্টে অংশ নেয়ার গৌরব অর্জন করেন। ৪৯ বছর ১১৯ দিন বয়সে ১৫ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্য সকলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকের গৌরবের অধিকারী হন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৬ ও ১* রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৬১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৪৫ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই সফরের ৩১ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪/৪৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। একবার ব্যাট হাতে নিয়ে টম ক্যান্ডলের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। সফরকারীরা ৪ উইকেটে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

পেশায় কেশ পরিচর্যাকারী ছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। এসজে সাউদার্টন নামীয় সন্তানের জনক। ১৬ জুন, ১৮৮০ তারিখে সারের মিচাম এলাকায় ৫২ বছর ২১৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। এরফলে, প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে তিনি মৃত্যুমুখে পতিত হন।

Similar Posts

  • |

    জয়ন্ত যাদব

    ২২ জানুয়ারি, ১৯৯০ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করেন। পাশাপাশি, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯০ সালে স্বীয় মাতা লক্ষ্মী বিমান দূর্ঘটনায় নিহত হন। শুরুতে লেগ-স্পিন বোলিং করতেন। তবে, খুব দ্রুত তিনি তাঁর বোলিং পরিবর্তনে অগ্রসর হন। এক স্বাক্ষাৎকারে তিনি মন্তব্য…

  • |

    স্ট্যানলি ক্রিস্টোফারসন

    ১১ নভেম্বর, ১৮৬১ তারিখে কেন্টের কিডব্রুক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৮৮৩ থেকে ১৮৯০ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্ট দলের প্রতিনিধিত্ব করেছেন। কেন্টের দশ ক্রিস্টোফারসন…

  • |

    অশোক গন্দোত্রা

    ২৪ নভেম্বর, ১৯৪৮ তারিখে রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৬০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। প্রতিভাবান বামহাতি ব্যাটসম্যান ছিলেন। পাঁচ ফুট পৌণে সাত ইঞ্চি উচ্চতার অধিকারী। বামহাতি স্পিনার হিসেবে বলকে উভয়দিক দিয়েই বাঁক খাওয়াতে পারতেন। ১৯৬৫-৬৬…

  • | | | |

    গ্রেগ চ্যাপেল

    ৭ আগস্ট, ১৯৪৮ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার আনলে এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, ধারাভাষ্যকার, প্রশাসক ও কোচ। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম কিংবা লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। নিজের সেরা দিনগুলোয় নান্দনিক ও দর্শনীয় ব্যাটসম্যান হিসেবে উপস্থাপিত করেছেন। প্রতিপক্ষীয় খেলোয়াড়দের কাছে দুর্বোধ্য, প্রতিদ্বন্দ্বিতাসুলভ ও…

  • | |

    কলিন গেস্ট

    ৭ অক্টোবর, ১৯৩৭ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দীর্ঘ ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার অধিকারী ও প্রশস্ত কাঁধ ছিল তাঁর। বেশ দূরত্ব নিয়ে বোলিং কর্মে অগ্রসর হতেন। নতুন বলে আউট-সুইং…

  • |

    চামু চিভাভা

    ৬ সেপ্টেম্বর, ১৯৮৬ তারিখে মাসভিঙ্গো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। ‘চাম’ ডাকনামে পরিচিতি পান। ২০০৩-০৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে সেন্ট্রালস, ম্যাশোনাল্যান্ড, ম্যাশোনাল্যান্ড ঈগলসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও,…