| |

নবজ্যোৎ সিং সিঁধু

২০ অক্টোবর, ১৯৬৩ তারিখে পাঞ্জাবের পাতিয়ালায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের বিপক্ষে সমানে লড়াইকারী হিসেবে এবং সুনীল গাভাস্কার ও বীরেন্দ্র শেহবাগের মাঝামাঝি সময়কালে ভারতের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আবির্ভুত হয়েছিলেন। কেবলমাত্র ব্যাটিং উদ্বোধন কিংবা পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। ১৯৮১-৮২ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছেন।

১৯৮৩ থেকে ১৯৯৯ সময়কালে ভারতের পক্ষে সর্বমোট ৫১ টেস্ট ও ১৩৬টি ওডিআইয়ে অংশ নিয়েছেন। ১৯৮৩-৮৪ মৌসুমে নিজ দেশে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১২ নভেম্বর, ১৯৮৩ তারিখে আহমেদাবাদে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। সফরকারীরা ১৩৮ রানে জয় পেলে ছয়-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। খেলায় তিনি ১৫ ও ৪ রান সংগ্রহ করতে পেরেছিলেন। এ সিরিজের তিন ইনিংস থেকে মাত্র ৩৯ রান তুলতে সমর্থ হয়েছিলেন। ফলশ্রুতিতে, পরবর্তী চার বছর তাঁকে দলের বাইরে থাকতে হয়।

রাজন বালা মন্তব্য করেছেন যে, ‘স্ট্রোকবিহীন বিস্ময়কারী’ হিসেবে। তবে, তিনি কঠোর অনুশীলন কর্ম চালিয়ে যেতে থাকেন। এ চার বছরে অনুশীলন কর্মে দিনে ৩০০ ছক্কা হাঁকাতেন। আন্তর্জাতিক ক্রিকেটে সদর্পে ফিরে আসেন। একই লেখক তাঁকে তাল গাছের উঁচুতে মারা ব্যাটসম্যানরূপে বর্ণিত করেন। ১৯৮৭ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম চার ইনিংসেই অর্ধ-শতরানের ইনিংস খেলেন। তন্মধ্যে, প্রথম দুই খেলায় নয়টি বিশালাকার ছক্কা হাঁকিয়েছিলেন।

সেরা স্পিনারদের যুগে ছক্কার অপূর্ব প্রদর্শন করেছিলেন। ১৯৯৭ সালে কুইন্স পার্ক ওভালে ১১ ঘণ্টায় ২০১ রান তুলেছিলেন। পরের মৌসুমে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে শেন ওয়ার্নের বিপক্ষে এক চোট নেন। এর চার বছর পূর্বে তাঁর বোলিং থেকে এক ইনিংসে আট ছক্কা হাঁকিয়ে ১২৪ রানের মনোমুগ্ধকর ইনিংস খেলেন।

১৯৮৮-৮৯ মৌসুমে নিজ দেশে জন রাইটের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১২ নভেম্বর, ১৯৮৮ তারিখে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। প্রথম ইনিংসে ২০ রানে পৌঁছানোকালে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ রান অতিক্রম করেন। এ পর্যায়ে নিজস্ব প্রথম টেস্ট শতক হাঁকান। ১১৬ ও ৪৩* রান সংগ্রহ করেছিলেন। ১৭২ রানে জয় পেলে স্বাগতিকরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

১৯৮৯-৯০ মৌসুমে কৃষ শ্রীকান্তের নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে পাকিস্তান গমন করেন। ৯ ডিসেম্বর, ১৯৮৯ তারিখে শিয়ালকোটে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে দূর্দান্ত খেলেন। দ্বিতীয় ইনিংসে ৯৭ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, প্রথম ইনিংসে ১২ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হয় ও সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়। তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

টেস্টে ৪২ ও ওডিআইয়ে ৩৭ গড়ে রান পেয়েছেন। দূর্ভাগ্যবশতঃ বিদেশের মাটিতে যথাক্রমে ৩৪ ও ৩৩ গড়ে রান সংগ্রহ করেছিলেন। পেস ও বাউন্সের বিপক্ষে নিজেকে মেলে ধরতে না পারলেও স্পিনের বিপক্ষে দূর্দান্ত খেলতেন। ফিল্ডারদের আদর্শ ছিলেন না। তবে, পুত্রের উদ্দীপনায় খেলোয়াড়ী জীবনের শেষদিকে বেশ সফল হয়েছিলেন। ধারাভাষ্যকারদের কাছ থেকে অবজ্ঞাসূচক ‘জন্টি সিং’ নাম পান।

১৯৯২-৯৩ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ মৌসুম পর্যন্ত ভারতের অপরাজিত থাকার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন। ৬০ গড়ে ১৪৮৯ রান পেয়ে কেবলমাত্র শচীন তেন্ডুলকরের ৬১ গড়ে ২৫০২ রানের চেয়ে পিছিয়েছিলেন। ওডিআইয়ে ১০০০, ২০০০, ৩০০০ ও ৪০০০ রান দ্রুততম গড়েন। অবশ্য পরবর্তীকালে তা ভেঙ্গে যায়।

১৯৯২-৯৩ মৌসুমে গোয়ালিয়রে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে সেরা ইনিংস খেলেন। ইনিংস উদ্বোধনে নেমে ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেললেও ২৫৭ রানের জয়ের লক্ষ্যমাত্রায় সফরকারীরা ৭ উইকেটে বিজয়ী হয়। তিন মৌসুম পর বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৯৩ রান তুলে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

১৯৯৭-৯৮ মৌসুমে নিজ দেশে অর্জুনা রানাতুঙ্গা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ১৯ নভেম্বর, ১৯৯৭ তারিখে মোহালীতে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ভারতের একমাত্র ইনিংসে ১৩১ রান সংগ্রহ করেছিলেন। তবে, অরবিন্দ ডি সিলভা’র অসাধারণ ব্যাটিংয়ের কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

১৯৯৮-৯৯ মৌসুমে মোহাম্মদ আজহারউদ্দীনের নেতৃত্বাধীন দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ২ জানুয়ারি, ১৯৯৯ তারিখে হ্যামিল্টনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজের একটি টেস্ট পরিত্যক্ত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে জয় পায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ধারাভাষ্যকর্মের দিকে ঝুঁকে পড়েন।

Similar Posts

  • | |

    অ্যান্ডি ওয়ালার

    ২৫ সেপ্টেম্বর, ১৯৫৯ তারিখে সলসবারিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘বান্ডু’ ডাকনামে পরিচিতি পান। দীর্ঘদেহী ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ক্রমাগত আঘাত ও তামাক চাষে জড়িত থাকায় খেলোয়াড়ী জীবন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। জনপ্রিয় ছিলেন ও বিনোদনধর্মী…

  • |

    ফ্রাঙ্ক ওলি

    ২৭ মে, ১৮৮৭ তারিখে কেন্টের টনব্রিজ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রাখতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম কিংবা স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। প্রচলিত রয়েছে যে, খুবই স্বল্পসংখ্যক ব্যাটসম্যানদের অন্যতম হিসেবে নিজের স্বর্ণালী সময়ে পেস ও স্পিন বোলিংয়ের বিপক্ষে উভয়ক্ষেত্রেই পায়ের সমান ব্যবহার করতেন। তড়িৎগতির…

  • |

    ডেনিস মরকেল

    ২৫ জানুয়ারি, ১৯০৬ তারিখে কেপ প্রভিন্সের প্লামস্টিড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। এছাড়াও, স্লিপ অঞ্চলে ফিল্ডিং করে বেশ সুনাম কুড়িয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘ ও শক্ত-মজবুত গড়নের অধিকারী ছিলেন। চমৎকারভাবে বলকে অফের দিকে ঠেলে দিতেন। এছাড়াও, যে-কোন ধরনের বোলিংয়ের…

  • | |

    দিনেশ চণ্ডীমল

    ১৮ নভেম্বর, ১৯৮৯ তারিখে বালাপিটিয়ায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। উইকেট-রক্ষণে অগ্রসর হবার পাশাপাশি ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে দক্ষ তিনি। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের ক্রিকেটে অংশ নিচ্ছেন। এছাড়াও, শ্রীলঙ্কা দলের নেতৃত্বে ছিলেন। আম্বালাঙ্গোদাভিত্তিক ধর্মসকা কলেজে অধ্যয়নকালীন ক্রিকেট খেলা শিখতে শুরু করেন। বিদ্যালয় জীবনে ধারাবাহিকভাবে রান সংগ্রহে তৎপরতা দেখান।…

  • |

    শাই হোপ

    ১০ নভেম্বর, ১৯৯৩ তারিখে বার্বাডোসে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সকল স্তরের ক্রিকেটে অংশ নিয়েছেন। ৬ ফুট (১.৮৩ মিটার) উচ্চতার অধিকারী। কুইন্স কলেজ ও সেন্ট বেডেস স্কুলে অধ্যয়ন করেছেন। বেশ উচ্চ মানসম্পন্ন ক্রিকেটার। ২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান…

  • | | | |

    ডোনাল্ড কার

    ২৮ ডিসেম্বর, ১৯২৬ তারিখে জার্মানির ওয়াইজবাডেন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, প্রশাসক ও রেফারি ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। পাশাপাশি, ডানহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, ইংল্যান্ড দলকে এক টেস্টে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে নিয়ে নির্ভরযোগ্যতার পরিচয় দিতেন ও কার্যকর বোলিংয়ে অংশ…